১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্রোয়েশিয়ার স্বপ্নের কোচ ডালিচের বিদায়

BSSঢাকা

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের সবচেয়ে সফল কোচ জ্লাটকো ডালিচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর মাধ্যমে ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্টদের সাথে ডালিচের সম্পর্কের অবসান হলো।

ক্রোয়েশিয়ার স্বপ্নের কোচ ডালিচের বিদায়

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের সবচেয়ে সফল কোচ জ্লাটকো ডালিচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর মাধ্যমে ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্টদের সাথে ডালিচের সম্পর্কের অবসান হলো।

এক বিবৃতিতে ক্রোয়েশিয়ার পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে ৫৯ বছর বয়সী ডালিচ বলেছেন, '"ক্রোয়েশিয়ার হয়ে নতুন সাফল্য অর্জনের উচ্চাকাঙ্খা ও তীব্র ইচ্ছা আজও আমার মধ্যে রয়েছে। কিন্তু আমি মনে করি, এই অবিশ্বাস্য অধ্যায়ের ইতি টানার এটাই সঠিক সময়। আমি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনগুলোর পেছনে নিজের অবদান রাখতে পেরেছি, এনিয়ে আমি গর্বিত।"

২০১৭ সালের অক্টোবওে ক্রোয়েশিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন ডালিচ।

রাশিয়া বিশ্বকাপে ফাইনাল পরাজিত হওয়া ছাড়াও ডালিচের অধীনে ক্রোয়েশিয়া ২০২২ কাতার বিশ্বকাপের সেশিফাইনাল ও ইউরো ২০২০'র শেষ ষোলতে খেলেছে।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএসএন) প্রধান মারিয়ান কাসটিচ বলেছেন, 'ক্রোয়েশিয়ান ফুটবলের ইতিহাসে জ্লাটকোর নাম সবসময়ই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।'

এবারের বিশ্বকাপে শেষ ষোলতে যেতে পারেনি ক্রোয়েশিয়া। রাউন্ড অব ৩২'এ পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে হেরে তাদের বিদায় তরান্বিত হয়।

স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট অনুযায়ী ডালিচের উত্তরসূরী হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন স্লাভেন বিলিচ। ৫৭ বছর বয়সী এর আগে ২০০৬-১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন। ডালিচের থেকে তার জয়ের সংখ্যা বেশী। বিলিচের অধীনে ৬৫ ম্যাচের মধ্যে ক্রোয়েটরা ৪২টি ম্যাচে জয়ী ও ১৫টিতে ড্র করেছে। ২০০৮ ইউরোতে বিলিচের অীধনে ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে খেলেছিল। ঐ ম্যাচে অবশ্য তুরষ্কের কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।

খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডিফেন্ডার বিলিচ। কোচিং ক্যারিয়াওে ওয়েস্ট হ্যামসহ বেশ কিছু ক্লাবের সাথেও তিনি কাজ করেছেন।

সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-ফাতেহর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিলিচ।

ডালিচ বারবার বলেছেন, ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালনকে তিনি একজন কোচের জীবনের সবচেয়ে বড় সম্মান ও আনন্দ বলে মনে করেন।

ইউরোপের বাইরে সৌদি আরবের শীর্ষস্থানীয় ক্লাব আল-ফয়সালি ও আল-হিলালের কোচ হিসেবে দায়িত্ব পালনই ছিল তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কোচিং অধ্যায়গুলোর একটি।

২০১৪ সালে সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন-এর দায়িত্ব নেন। সেখানে তিনি দুইবার বর্ষসেরা কোচ নির্বাচিত হন এবং তাঁর নেতৃত্বে ক্লাবটি ২০১৬ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026