১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের পর ভবিষ্যৎ নিয়ে পোচেত্তিনোর সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

BSSঢাকা

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের লজ্জাজনক হারে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর প্রধান কোচ মরিসিও পোচেত্তিনোর ভবিষ্যৎ নিয়ে কিছুদিনের বিশ্রামের পর আবারও আলোচনা শুরু করবে ইউএস সকার।

বিশ্বকাপের পর ভবিষ্যৎ নিয়ে পোচেত্তিনোর সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের লজ্জাজনক হারে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর প্রধান কোচ মরিসিও পোচেত্তিনোর ভবিষ্যৎ নিয়ে কিছুদিনের বিশ্রামের পর আবারও আলোচনা শুরু করবে ইউএস সকার।

৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ পোচেত্তিনোর চুক্তির মেয়াদ বিশ্বকাপের পরই শেষ হচ্ছে। নিজ দেশের মাটিতে অনেক দূর যাওয়ার আশা জাগানো যুক্তরাষ্ট্রের হতাশাজনক বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ এখন অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে ভবিষ্যৎ নিয়ে পোচেত্তিনোর সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা হয়েছিল। উভয় পক্ষই সম্মত হয়েছিল যে, বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে আবার আলোচনায় বসা হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইউএস সকার জানায়, "মরিসিও, তাঁর কোচিং স্টাফ এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।"

বেলজিয়ামের বিপক্ষে এই পরাজয় দলকে ঘিরে তৈরি হওয়া উচ্চ প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে। একই সঙ্গে আগামী চক্রে দলের নেতৃত্ব দেওয়ার জন্য পোচেত্তিনোই সঠিক ব্যক্তি কি না, তা মূল্যায়নের সময় ফেডারেশনের ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে সাইডলাইনে হতাশায় পানির বোতলে লাথি মারতে দেখা গিয়েছিল পোচেত্তিনোকে। তবে দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।

ম্যাচ শেষে তিনি বলেন, প্রায় দুই বছরের কোচিং অধ্যায়ে ভালো কিছু দিক ছিল, আবার ভালো না এমন দিকও ছিল। তবে পুরো যাত্রাটিকে তিনি অসাধারণ বলে বর্ণনা করেন।

ইউএস সকারও স্বীকার করেছে, লক্ষ্য অর্জনের জন্য এখনও অনেক কাজ বাকি।

ফেডারেশন জানায়, "আমাদের সম্ভাবনা নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। একই সঙ্গে আমাদের উচ্চাকাঙ্খা পূরণ করতে হলে সব স্তরে এখনও যে অনেক কাজ করতে হবে, সে বিষয়েও আমরা সমানভাবে সচেতন।"

সাবেক টটেনহ্যাম হটস্পার, প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসি কোচ পোচেত্তিনোকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল, যুক্তরাষ্ট্রকে বিশ্ব ফুটবলে শিরোপার প্রকৃত দাবিদার হিসেবে গড়ে তোলা।

তবে বিশ্বকাপ থেকে দলের বিদায়ের ধরন আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনকে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026