১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

BSSঢাকা

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬' এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা।

বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (বাসস) : ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬' এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা।

আগামীকাল ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছেন ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১,২০০ আন্তর্জাতিক প্রতিনিধি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 'বিকেএসপি'-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সামগ্রিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে দেশব্যাপী সরকারের চলমান 'নতুন কুঁঁড়ি স্পোর্টস' উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ 'স্পোর্টস ডিপ্লোম্যাসি' উইং গঠনের লক্ষ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

যুক্তরাজ্য যাত্রার প্রাক্কালে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, "বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।"

তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026