১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির বিশ্বকাপের জাদু ঢেকে দিচ্ছে পেনাল্টির পুরোনো দুর্বলতা

BSSঢাকা

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : ১০ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শট আকাশে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার শিরোপা হারানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি।

মেসির বিশ্বকাপের জাদু ঢেকে দিচ্ছে পেনাল্টির পুরোনো দুর্বলতা

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : ১০ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শট আকাশে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার শিরোপা হারানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি।

এক দশক পরও যুক্তরাষ্ট্রের মাটিতে পেনাল্টি থেকে গোল করতে তাঁর সমস্যার অবসান হয়নি। তবে ৩৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পথে তাঁর ফুটবল-জাদু সেই দুর্বলতাকে অনেকটাই আড়াল করে দিচ্ছে।

আটবারের ব্যালন ডি'অরজয়ীর সর্বশেষ পেনাল্টি মিসে মঙ্গলবার শেষ ষোলোতে মিশরের বিপক্ষে বিদায়ের শঙ্কায় পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর। এর আগে ও পরে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর।

এটি ছিল চলতি বিশ্বকাপে দ্বিতীডবারের মতো মেসির পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার ঘটনা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তিনি পেনাল্টি বাইরে মেরেছিলেন। ফলে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে একাধিক পেনাল্টি মিস করা একমাত্র খেলোয়াড় এখন মেসি।

এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং চার বছর পর পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন মেসি। বিশ্বকাপে মোট চারটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার এই রেকর্ড অবশ্য তাঁর জন্য একেবারেই অনাকাঙ্খিত।

ক্যারিয়ারে পেনাল্টি থেকে তাঁর সাফল্যের হার ১৫০ প্রচেষ্টায় ১১৬ গোল, অর্থাৎ প্রায় ৭৭ শতাংশ- যা বৈশ্বিক গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে বিস্ময়ের কথা হলো, যিনি অন্য সব দিক থেকে মোটেও সাধারণ নন এমন একজন খেলোয়াগের ক্ষেত্রে এই দুর্বলতা মোটেও মানানসই নয় ।

২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করার পর ভেঙে পড়েছিলেন মেসি। অশ্রুসিক্ত অবস্থায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি।

সেই সময় পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোনও বড় শিরোপা জেতা হয়নি তাঁর। বার্সেলোনার হয়ে অসাধারণ সাফল্য পেলেও দেশের হয়ে দিয়েগো ম্যারাডোনার মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন তখনও অপূর্ণই ছিল।

তবে কয়েক মাসের মধ্যেই অবসরের সিদ্ধান্ত বদলে মাঠে ফেরেন তিনি। এক দশক পরে সেই সব সংশয় এখন অতীত। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা এবং চার বছর আগে কাতারে বহু প্রতীক্ষিত তৃতীয় বিশ্বকাপ।

আটলান্টায় এবারও অশ্রু ঝরেছে, তবে সেগুলো ছিল আনন্দের। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আবেগে ভেসে যান মেসি। তাঁর বাড়ানো ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে প্রথম গোলটি আসে, যা বর্তমান চ্যাম্পিয়নদের দুর্দান্ত প্রত্যাবর্তনের সূচনা করে।

এরপর নিজেই সমতাসূচক গোল করেন মেসি। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার পাশাপাশি চলতি আসরে মাত্র পাঁচ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় আটটিতে।

শেষ আঘাতটি হানেন এনজো ফার্নান্দেজ। ফলে লিওনেল স্কালোনির দল শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকে।

স্কালোনি বলেন, "বেঞ্চে থাকা ছেলেদের যারা অবাক হয়ে তাকে দেখছিল, তাদের বলবো ওকে আদর্শ হিসেবে নাও। এটা সত্যিই অসাধারণ।"

তিনি আরও বলেন, "ওর মানসিকতাটা দেখুন! পেনাল্টি মিস করার পর ও চাইলে ভেঙে পড়তে পারত, ভাবতে পারত, সব শেষ, আমরা ২-০ গোলে পিছিয়ে। কিন্তু তার বদলে সে আবার বল চাইল এবং লড়াই চালিয়ে গেল। সত্যি বলতে, এটা আমার শরীরে শিহরণ জাগায়। তবে শুধু মেসির কথা বললে হবে না। তাঁর সতীর্থরাও অসাধারণভাবে তাকে সমর্থন করেছে। এটাই এই দলের আসল পরিচয়।"

তবে নকআউট পর্বে কেপ ভার্দে ও মিশরের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও আর্জেন্টিনার দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে।

স্কালোনির দল বারবার প্রতিপক্ষের পাল্টা আক্রমণে বিপাকে পড়েছে। অপেক্ষাকৃত বয়স্ক খেলোয়াড়ে ভরপুর এই দলে শক্তির ঘাটতিও চোখে পড়েছে।

সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, আর জিতলে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবু মেসির হার না মানা মানসিকতা এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে না দেওয়ার দৃঢ় সংকল্পই এখনও আশার আলো জ্বালিয়ে রেখেছে। যেন বিখ্যাত আকাশি-সাদা জার্সিতে আরও একটি, অর্থাৎ চতুর্থ বিশ্বকাপ তারকা যোগ করা যায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026