১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তিন ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে বিসিবি

BSSঢাকা

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : এশিয়া কাপের পরবর্তী আসরের জন্য মিরপুর-সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

তিন ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে বিসিবি

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : এশিয়া কাপের পরবর্তী আসরের জন্য মিরপুর-সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি এসিসি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, এশিয়া কাপের জন্য দেশের নিয়মিত তিনটি আন্তর্জাতিক ভেন্যুর প্রস্তাব দিয়েছে এসিসি।

তিনি বলেন, 'আমরা মিরপুর-চট্টগ্রাম ও সিলেটের কথা বিবেচনা করছি, যেগুলো আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। যদি আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তবে দর্শকরা টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।'

আহমেদ জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য বিসিবির সাথে যোগাযোগ করেছে এসিসি। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, 'আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা প্রস্তাবিত তিনটি ভেন্যু সম্পর্কে আরও জানতে চেয়েছে। আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারব।'

দীর্ঘ ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনের আশা করছে বাংলাদেশ।

আয়োজক হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আহমেদ বলেন, স্বাগতিক হওয়ার সুযোগ পেলে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে বিসিবি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, 'এত বছর পর এশিয়া কাপ আবার বাংলাদেশে আসবে বলে আমরা আশাবাদী এবং আমরা দর্শক ও খেলাপ্রেমীদের জন্য একটি চমৎকার টুর্নামেন্ট আয়োজন করতে পারব।'

তিনি আরও বলেন, 'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমাদের কিছু কার্যক্রম দেখলেই আপনারা বুঝতে পারবেন বিষয়টি কতটা ইতিবাচক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026