১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে রানা

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন ডান-হাতি পেসার নাহিদ রানা।

মাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে রানা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন ডান-হাতি পেসার নাহিদ রানা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ২ মেডেনে ২১ রানে ৬ উইকেট নেন রানা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন এটিই সেরা বোলিং ফিগার।

এতদিন যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।

দু'জনই ২৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন।

২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১০ ওভার বোলিং করে ২৬ রানে ৬ উইকেট নেন মাশরাফি। ঐ ম্যাচ ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

সাত বছর পর মাশরাফির রেকর্ডে ভাগ বসান রুবেল। ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫.৫ ওভার বল করে ২৬ রানে ৬ উইকেট নেন তিনি। রুবেলের দুর্দান্ত বোলিংয়ের ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।

মাশরাফি-রুবেলের যৌথ রেকর্ড ভেঙ্গে ১৩ বছর পর বাংলাদেশের সেরা বোলিং ফিগারের নজির গড়লেন রানা।

ক্যারিয়ারের ১৪তম ম্যাচে এসে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেটের দেখা পেলেন রানা। এর আগেও দু'বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

এ বছরের মার্চে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন রানা। এরপর এপ্রিলে মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

২০২৪ সালের নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ২৩ বছর বয়সী রানার। অভিষেক হওয়া বছরে ৩টি ও পরের বছর ২টি ওয়ানডে খেলেন তিনি। চলতি বছর ৯ ওয়ানডে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রানা। এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে ১৪ ম্যাচ থেকে ৩১ উইকেট শিকার করেছেন তিনি।

রানা-মাশরাফি ও রুবেল ছাড়াও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন আরও তিন বোলার।

স্পিনার রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রানে, পেসার মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে ৪৩ রানে এবং শরিফুল ইসলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে ৬টি করে উইকেট নিয়েছেন। এই তিনটি ম্যাচের ভেন্যু ছিল মিরপুরে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026