৬ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রানার বোলিং তোপে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : পেসার নাহিদ রানার বোলিং তোপে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ১০ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন রানা। ওয়ানডেতে বাংলাদেশের কোন বোলারের এটিই সেরা বোলিং ফিগার।

রানার বোলিং তোপে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : পেসার নাহিদ রানার বোলিং তোপে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ১০ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন রানা। ওয়ানডেতে বাংলাদেশের কোন বোলারের এটিই সেরা বোলিং ফিগার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ৬ ওভারে ২৭ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে।

সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলার পথ তৈরি করে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের করা ঐ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৮ রানে রান আউট হন জিম্বাবুয়ের ওপেনার বেন কারান।

ওভারের শেষ বলে আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ১৭ রানে শিকার করেন তাসকিন।

নবম ওভারের শুরুতে আবারও উইকেটের দেখা পান তাসকিন। ক্রিজে আসা নতুন ব্যাটার ক্রেইগ আরভিনকে প্রথম ডেলিভারিতেই বোল্ড করেন তাসকিন।

৩৮ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশ পেসার নাহিদ রানার তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ২৫ রানে পরের ৫ উইকেট হারায় স্বাগতিকরা। সবগুলো উইকেটই শিকার করেন রানা। সিকান্দার রাজাকে ১ রানে, ওয়েসলি মাধভেরেকে শূন্য হাতে, ক্লাইভ মাদান্দেকে ২ রানে, ইনোসেন্ট কাইয়াকে ২৬ রানে এবং ব্রাড ইভান্সকে ৩ রানে শিকার করেন রানা। এতে ৭০ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে।

১৪ ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন রানা। এর আগে একবার করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন এই ডান-হাতি পেসার।

২০তম ওভারে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া জিম্বাবুয়েকে লজ্জার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক রিচার্ড এনগারাভা ও নিউম্যান ন্যামহুরি। উইকেটে সেট হয়ে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। ২৭তম ওভারে দলের রান ১শতে নেন তারা। ৩০তম ওভারে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দুই লোয়ার অর্ডার ব্যাটার।

ইনিংসের ৩৪তম ওভারে নবমবারের মত আক্রমণে এসেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রানা। ৩টি চারে ৪১ বলে ২৭ রান করা এনগারাভাকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৬ উইকেটের দেখা পান রানা।

ন্যামহুরির সাথে ৮১ বলে ৬৩ রানের জুটি গড়েন এনগারাভা।

দলীয় ১৩৩ রানে নবম উইকেট পতনের পর বেশি দূর যেতে পারেনি জিম্বাবুয়ে। শেষ ব্যাটার হিসেবে ন্যামহুরিকে শিকার করে ৩৬.৪ ওভারে জিম্বাবুয়েকে ১৪১ রানে গুটিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৫ বাউন্ডারিতে ৫১ বলে ৩৩ রান করেন ন্যামহুরি। ৪ রানে অপরাজিত থাকেন ব্লেসিং মুজারাবানি।

১০ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার রানা। এছাড়া তাসকিন ২টি ও মিরাজ ১ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

লাতোর পর বিশ্বকাপে অভিষেকে সাত গোল হালান্ডের

লাতোর পর বিশ্বকাপে অভিষেকে সাত গোল হালান্ডের

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ে। শেষ ১৬র ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন হালান্ড।

7/6/2026

মাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে রানা

মাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে রানা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন ডান-হাতি পেসার নাহিদ রানা।

7/6/2026

এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো

এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সোমবার টেক্সাসের আর্লিংটনে স্পেনের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের আগে তিনি এ ঘোষণা দেন।

7/6/2026

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর ঘটনা ছিল এমন কিছু, যা তিনি জীবনেও স্বপ্ন দেখেননি।

7/6/2026

বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ব্রাজিল, আনচেলত্তির প্রতিশ্রুতি

বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ব্রাজিল, আনচেলত্তির প্রতিশ্রুতি

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের কাছে শেষ ষোলতে পরাজিত হয়ে বিদায়ের পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই হারকে ভবিষ্যতের জন্য "প্রেরণার জ্বালানি" হিসেবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হতাশাজনক এই বিশ্বকাপই "নতুন এক অধ্যায়ের সূচনা"।

7/6/2026

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।

7/6/2026

নাটকীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

নাটকীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক মেক্সিকোর বিদায় ঘটলো।

7/6/2026

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর ঘানার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুইরোজ।

7/6/2026