১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সোমবার টেক্সাসের আর্লিংটনে স্পেনের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের আগে তিনি এ ঘোষণা দেন।

এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সোমবার টেক্সাসের আর্লিংটনে স্পেনের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের আগে তিনি এ ঘোষণা দেন।

৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের ছয়টি আসরে খেলেছেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং এখন ২০২৬ সালে টানা ছয়টি বিশ^কাপে অংশ নিয়ে তিনি অনন্য কীর্তি গড়েন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হন।

২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপ পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, "যতটা সম্ভব উপভোগ করাই এখন মূল বিষয়। এটাই হবে আমার শেষ বিশ্বকাপ, তবে আশা করি আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না।"

তিনি আরও বলেন, "একদিন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সময় আসবেই। কিন্তু আমি সত্যিকার অর্থেই বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে মাঠ ছাড়বে। ১০০ শতাংশ নয়, ১০০০ শতাংশ। কারণ আমি ফুটবলের জন্য আমার সবকিছু দিয়েছি। আমার এর প্রয়োজন নেই, আমার জীবন ভালোই চলছে। কিন্তু বিষয়টি আবেগের। আমি ফুটবল খেলি কারণ আমি এটাকে ভালোবাসি। প্রতিটি দিন উপভোগ করতে হয়। এই বিশ্বকাপে আমি তিনটি গোল করেছি- খুব খারাপ তো করছি না, তাই না?"

গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুই গোল করার পর রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে একটি গোল করেন রোনালদো। সেটিই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল।

এই বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "অসাধারণ ছিল। এটি শুধু মাঠের বিষয় নয়। মানুষের আবেগের কারণে এ বিশ্বকাপটি আমার সবচেয়ে বেশি মনে থাকবে। এবার যেন সেই আবেগ আরও বেশি অনুভব করেছি, কেন জানি না। আবেগের দিক থেকে এটিই ছিল সেরা বিশ্বকাপ। আমি দারুণভাবে বিষয়টা উপভোগ করেছি।"

২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী এই তারকা বলেন, বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের খাতায় কোনো অপূর্ণতা থাকবে না, "আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। বিশ্বকাপ জিতলে আমি বেশি বা কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। আমাদের শিরোপা জয়ের সামর্থ্য আছে, কিন্তু শেষ পর্যন্ত একটি দেশই জিতবে। বয়স মানুষকে পরিপক্বতা ও অভিজ্ঞতা দেয়।"

তিনি আরও বলেন, "৪০ বছর পার করার পরও যে সমালোচনার মুখোমুখি হই, তার জন্যও আমি কৃতজ্ঞ। আশা করি আরও ৪০ বছর বাঁচব। সমালোচনা থেকেই মানুষ সবচেয়ে বেশি শেখে এবং বেড়ে ওঠে। এজন্য সাংবাদিকদেরও ধন্যবাদ।"

স্পেনের ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল সম্পর্কে রোনালদো বলেন, "সে অসাধারণ সম্ভাবনাময় একজন ফুটবলার। তবে আমি সবসময় স্পেনকে একটি দল হিসেবে দেখি। তাদের সবাই ভালো খেলোয়াড়। দীর্ঘ ক্যারিয়ার গড়তে চাইলে যত বেশি প্রস্তুত থাকবে, ততই সফল হবে। সমালোচনার পেছনে ছুটলে তুমি হারিয়ে যাবে।"

তিনি যোগ করেন, "গঠনমূলক সমালোচনা আছে, আবার এমন সমালোচনাও আছে যা তোমাকে ধ্বংস করার জন্য করা হয়। দীর্ঘ ক্যারিয়ার চাইলে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং যারা তোমাকে ভালোবাসে, সমর্থন করে, তাদের ভালোবাসা ও আবেগের দিকেই মনোযোগ দিতে হবে। সময়ের সঙ্গে আমি শিখেছি, যারা তোমাকে ভালোবাসে তাদের সঙ্গে সংযুক্ত থাকতে এবং নিজের কাজের প্রতি ভালোবাসা বজায় রাখতে।"

এদিকে শেষ ষোলোর ম্যাচের আগে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে রোনালদোর প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান। তিনি বলেন, "আমি ক্রিশ্চিয়ানোর ভক্ত। আমি এমন খেলোয়াড় ও মানুষের ভক্ত, যাদের উচ্চাকাঙ্খা আছে, দৃঢ় চরিত্র আছে, যারা নিরলসভাবে প্রতিদিন আরও ভালো হতে চায় এবং তরুণদের জন্য উদাহরণ হয়ে ওঠে।"

ডি লা ফুয়েন্তে আরও বলেন, "আমাদের সবসময় তার দিকে নজর রাখতে হবে। এর অর্থ এই নয় যে একজন খেলোয়াড়কে শুধু তাকে পাহারা দিতে হবে। কিন্তু তার প্রতিভা ও মান বিবেচনায় তাকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। মাঠের যেসব এলাকায় সে খেলে, সেখানে সে সেরাদের একজন।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026