১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর ঘটনা ছিল এমন কিছু, যা তিনি জীবনেও স্বপ্ন দেখেননি।

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর ঘটনা ছিল এমন কিছু, যা তিনি জীবনেও স্বপ্ন দেখেননি।

হালান্ড দুটি গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন। এই টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন সাত, যা গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান।

হালান্ড বলেন, "আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ জীবনে কখনো এমন কিছুর স্বপ্নও দেখিনি।"

তিনি বলেন, "আমি স্বপ্ন দেখেছিলাম নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলব এবং দলকে বিশ্বকাপে নিয়ে আসব। কিন্তু সত্যি বলতে, ব্রাজিলকে হারানোর কথা কখনো ভাবিনি। মনে হতো, কিছু জিনিস কখনও সম্ভব নয়। তবে মনে হচ্ছে আমি ভুল ছিলাম।"

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নিজেদের দুর্দান্ত অপরাজিত রেকর্ডও ধরে রেখেছে নরওয়ে। দুই দলের পাঁচ দেখায় নরওয়ের তিনটি জয় ও দুটি ড্র রয়েছে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১১ জুলাই মিয়ামিতে নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

অন্যদিকে ব্রাজিল ১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল। সেবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল।

নরওয়ের হয়ে মাত্র ৫৪ ম্যাচে ৬২ গোল করা ২৫ বছর বয়সী হালান্ড, বলেন, "জয়টা অবিশ্বাস্য। সব ফুটবলারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার এবং ভালো পারফর্ম করার। কিন্তু নরওয়ের হয়ে বিশ্বকাপে সাত গোল করা সত্যিই বিশেষ কিছু।"

হালান্ডের ভাষায়, "এটা অবাস্তব। ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কেমন অনুভব করছি বা কি করে ফেলেছি। সবকিছুই যেন অবিশ্বাস্য লাগছে। নিজেকে চিমটি কেটে দেখতে হচ্ছে, কারণ অর্জনটা সত্যিই বিশাল।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026