১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মুস্তাফিজুর-ইমন-হাসানকে এনওসি দিলো বিসিবি

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের তিন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন তারা।

মুস্তাফিজুর-ইমন-হাসানকে এনওসি দিলো বিসিবি

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের তিন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন তারা।

বার্মিংহাম ফিনিক্সের হয়ে ড্রাফটে সুযোগ পাওয়ার পর ইংল্যান্ডের ১শ বলের টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর পুরো মৌসুমে খেলার অনুমতি দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।

বিসিবির এক কর্মকর্তার তথ্যমতে, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এনওসি পাওয়ায় পুরো টুর্নামেন্টেই অংশ নিতে পারবেন মুস্তাফিজ। ঐ সময়ে বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ফিজকে টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে বিসিবির কোনো আপত্তি ছিল না।

'দ্য হান্ড্রেড'-এর ড্রাফটে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজ।

'গ্লোবাল সুপার লিগ'-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য এনওসি পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে লাহোর দলের সাথে যোগ দেবেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোরের সাথে আগেই চুক্তিবদ্ধ ছিলেন ইমন।

এদিকে ইংল্যান্ডের 'ভাইটালিটি ব্লাস্ট' টুর্নামেন্টে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদকে। কাউন্টি দলটির হয়ে গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচে অংশ নেবেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হাসান। দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়েন হাসান।

এর আগে ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদকে 'লঙ্কা প্রিমিয়ার লিগ' (এলপিএল)-এ খেলার জন্য এনওসি দিয়েছিল বিসিবি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026