১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাবরকে অধিনায়ক করে পাকিস্তানের দল ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : দ্বিতীয়বারের মত পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হলেন বাবর আজম। শান মাসুদের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাবরকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে এনে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবরকে অধিনায়ক করে পাকিস্তানের দল ঘোষণা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : দ্বিতীয়বারের মত পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হলেন বাবর আজম। শান মাসুদের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাবরকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে এনে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৩ সালের ডিসেম্বরে অধিনায়ক হবার পর দলকে সাফল্য এনে দিতে পারেননি মাসুদ। তার অধীনে ১৬ টেস্টের ১২টিতে হার ও ৪টিতে জিতেছে পাকিস্তান।

এর মধ্যে দু'বার বাংলাদেশের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদকে। বাবরের কাছ থেকেই অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। সেই বাবরকেই পুনরায় নেতৃত্বে ফেরালো পিসিবি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১০ জয়, ৬ হার ও ৪ ড্র'র স্বাদ দিয়েছেন বাবর।

নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন মাসুদ। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে সফল ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৩৪.০৬। যা অধিনায়ক ছাড়া ছিল ২৮.৫১।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও নোমান আলি। ঐ সিরিজের দলে থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ।

ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি সৌদ শাকিলকে। ফিট হয়ে উঠলে ইংল্যান্ড সফরে দলের সাথে যুক্ত হবেন তিনি।

আসন্ন দুই সফর দিয়ে পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ আলি ও আমির জামাল। আলি ২০২৪ সালে ও জামাল ২০২৫ সালে সর্বশেষ টেস্ট খেলেন।

প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার উবাইদ শাহ, ব্যাটার আওয়াইস জাফর ও বাঁ-হাতি স্পিনার আল উসমান।

আইসিসি টেস্ট চ্যাম্পিনয়নশিপের চলমান চক্রে তলানিতে আছে পাকিস্তান। ম্যাচ খেলে ৮.৩৩ শতাংশ পয়েন্ট আছে তাদের।

২৫ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এবং ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মাদ রিজওয়ান, আওয়াইস জাফর, মুহাম্মদ গাজি ঘোরি, সাজিদ খান, সালমান আগা, শান মাসুদ, উবাইদ শাহ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026