১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : রোববারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : রোববারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

টুর্নামেন্টে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।

ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।

আনচেলত্তি বলেন, "হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।"

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও হালান্ডের সঙ্গে পরিচিত। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সময় নরওয়েজিয়ান তারকার বিপক্ষে খেলেছেন তিনি।

হালান্ডের কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করাই হবে গিমারায়েসের অন্যতম প্রধান দায়িত্ব।

লুকাস পাকেতা চোটের কারণে ছিটকে যাওয়ায় ব্রাজিলকে মিডফিল্ড নতুনভাবে সাজাতে হচ্ছে। ফলে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গিমারায়েস বলেন, "আমাদের নিশ্চিত করতে হবে যেন বল তার পায়ে না পৌঁছায়। আমরা অবশ্যই আক্রমণ করব, তবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে কেউ সবসময় তার ওপর নজর রাখছে। কারণ একটি মাত্র বল পেলেই সে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।"

এদিকে ম্যাচের আগে পুরো অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। রোববার তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস থাকলেও আবহাওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাছের নিউইয়র্ক শহরে শুক্রবার বিকেলে আর্দ্রতাসহ অনুভূত তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস)। তবে শনিবার দুই দল অনুশীলনের সময় আবহাওয়া কিছুটা শীতল ছিল।

গিমারায়েস বলেন, "আমার মনে হয় না কেউ এই ধরনের তাপমাত্রায় অভ্যস্ত। এটি খুবই শারীরিক পরিশ্রমের ম্যাচ হবে। তাই পুরো স্কোয়াডকে প্রস্তুত রাখা খুব গুরুত্বপূর্ণ। বেঞ্চ থেকে যারা নামবে, তাদেরও সতেজ থাকতে হবে।"

আনচেলত্তির বিশ্বাস, শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ায় তার খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বেড়েছে, যা নরওয়ের বিপক্ষে কাজে লাগবে।

তিনি বলেন, "আমাদের সর্বোচ্চ মানের ফুটবল খেলতে হবে। তবে আমার মনে হয়, আমরা এখন সেই অবস্থায় আছি, কারণ আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। জাপানের বিপক্ষে কঠিন একটি ম্যাচ পার করে এসেছি। তাই এবার যা-ই ঘটুক না কেন, আমরা তার জন্য প্রস্তুত, যেমনটি আগের ম্যাচেও ছিলাম।"

আনচেলত্তি জানান, উরুর চোটে গত দুই ম্যাচে না খেলা রাফিনিয়া দলে ফিরতে পারেন।

এ সম্পর্কে তিনি বলেন, রাফিনিয়ার উন্নতি খুব ভালো হচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে কয়েক মিনিট খেলার জন্য বেঞ্চে থাকতে পারে। সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে, যা আমাদের জন্য দারুন খবর। রাফিনিয়া আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।"

এছাড়া ভিনিসিয়াস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে মাঠে নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আনচেলত্তি।

বিশ্বকাপে চার গোল করে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার পেশীর চোট থেকে ফিরে এখন পর্যন্ত মাত্র একবার বদলি হিসেবে মাঠে নেমেছেন।

আনচেলত্তি বলেন, "হ্যাঁ, নেইমার ও ভিনিসিয়াস কোনো এক সময় একসঙ্গে খেলতে পারে,এবং আমার বিশ্বাস তারা খেলবেই।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026