১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : চলতি ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফরাসিরা। চলতি বিশ্বকাপে এমবাপ্পের এটি সপ্তম গোল। মেসিও এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে।

চলতি বিশ্বকাপে শুধুমাত্র সর্বোচ্চ গোলের তালিকাতেই মেসিকে স্পর্শ করেননি এমবাপ্পে। মেসির পর দু'টি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজিরও গড়েছেন তিনি। শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে দু'টি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কীর্তি গড়েন মেসি। এবার মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে।

প্যারাগুয়ের বিপক্ষে গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোলের মালিক হয়েছেন এমবাপ্পে। বিশ্ব মঞ্চে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড মেসির। ২০ গোল নিয়ে সবার উপরে আছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বমোট ১১টি গোল করেছেন এমবাপ্পে। ফলে ব্রাজিলের রোনালদোর চেয়ে তিন গোলের ব্যবধানে এগিয়ে গেলেন তিনি।

বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউটে তিন বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে। এর আগে মাত্র তিনজন খেলোয়াড় দু'টি ভিন্ন বিশ্বকাপে নক আউটে তিন বা তার বেশি গোল করেছিলেন। তারা হলেন- ব্রাজিলের রোনালদো (১৯৯৮ ও ২০০২ সাল), ইংল্যান্ডের গ্যারি লিনেকার (১৯৮৬ ও ১৯৯০ সাল) এবং ব্রাজিলের ভাভা (১৯৫৮ ও ১৯৬২ সাল)।

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে সপ্তমবারের মতো ম্যাচ-জয়ী গোল করলেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ-জয়ী গোল করার রেকর্ডে পোল্যান্ডের গ্রেগর্জ লাতোর পাশে বসলেন তিনি।

এদিকে ফ্রান্সের কোচ হিসেবে বিশ্বকাপে ১০টি নকআউট ম্যাচ জয়ের স্বাদ নিয়েছেন দিদিয়ের দেশ্যম। যা বিশ্বকাপের ইতিহাসে কোন কোচের সর্বোচ্চ জয়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচটি ম্যাচ জয়ের স্বাদ নিল ফ্রান্স।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026