১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয়

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ মতিঝিল সংলগ্ন যুব ভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়-এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লক্ষ টাকার একটি চেক তাঁর বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রান্ত একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে। প্রতিমন্ত্রী এ সময় হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026