১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রাজিল-জার্মানি-আর্জেন্টিনার মাইলফলক স্পর্শ করল ফ্রান্স

BSSঢাকা

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দলগতভাবে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করল ফ্রান্স। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে গোলটি বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের ১৫০তম গোল। ইতোমধ্যে বিশ্বকাপে ১৫০ বা তার বেশি গোল করেছে ব্রাজিল-জার্মানি ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ২৩ আসরে অংশ নিয়ে ১১৮ ম্যাচ খেলে ২৪৬টি গোল করেছে তারা।

ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে জার্মানি। ২১ আসরে অংশ নেওয়া জামার্নরা ১১৬টি ম্যাচে গোল করেছে ২৪৩টি।

এরপর আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯২ ম্যাচে ১৬৩ গোল করেছে ১৯বার বিশ্বকাপ খেলা আর্জেন্টিনা।

শেষ ১৬র ম্যাচে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে ১৫০তম গোলের মাইলফলক স্পর্শ করে ব্রাজিল-জার্মানি ও আর্জেন্টিনার সঙ্গী হল ফ্রান্স। ১৭ আসরে ৭৮ ম্যাচ খেলে ফরাসিদের গোল এখন ১৫০টি।

ব্রাজিল-জার্মানি-আর্জেন্টিনা ও ফ্রান্স ছাড়া বিশ্বকাপের ইতিহাসে অন্তত ১শ গোল আছে ইতালি (৮৩ ম্যাচে ১২৮), স্পেন (৭১ ম্যাচে ১১৬), ইংল্যান্ড (৭৮ ম্যাচে ১১২) এবং নেদারল্যান্ডসের (৫৯ ম্যাচে ১০৭)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026