১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এছাড়া এবারের সফরে সিরিজের একমাত্র টেস্টেও হারের লজ্জা পেয়েছে টাইগাররা। তাই আগামী সোমবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এছাড়া এবারের সফরে সিরিজের একমাত্র টেস্টেও হারের লজ্জা পেয়েছে টাইগাররা। তাই আগামী সোমবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ৮১ ম্যাচ খেলে ৫১টিতে জয় ও ৩০টিতে হেরেছে টাইগাররা। কিন্তু ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ মুখোমুখি হওয়া তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এছাড়া গেল সপ্তাহে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচে শোচনীয়ভাবে হেরে যায় টাইগাররা।

ব্যাটার ও বোলারদের ব্যর্থতার ইনিংস ও ৮৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। দুই ইনিংসের একটিতেও ২শ রান স্পর্শ করতে পারেনি টাইগাররা। আর বোলারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ম্যাচ জয়ের পথ তৈরি করে ফেলে জিম্বাবুয়ে।

তাই সর্বশেষ ওয়ানডে সিরিজ ও সদ্য টেস্ট হারের ক্ষত নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। কারন নিজেদের সর্বশেষ চার সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সবগুলোই সিরিজই ঘরের মাঠে ছিল। তাই জিম্বাবুয়ের মাটিতে সিরিজ হওয়ায়, টাইগারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।

সফরের একমাত্র টেস্ট ম্যাচটি তৃতীয় দিনে শেষ হওয়ায় ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাড়তি দুই দিন সময় পেয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হারের ভুল নিয়ে কাজ করার পাশাপাশি সাদা বলের সিরিজের জন্যও নিজেদের প্রস্তুতি করছে টাইগাররা।

টেস্ট ম্যাচে দলের কয়েকজন মূল পেসারকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই ২২ গজে লড়বে টাইগাররা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ী সর্বশেষ ওয়ানডে সিরিজের দল ধরে রেখেছে বাংলাদেশ। শুধুমাত্র সিরিজের তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ দলে সুযোগ পাওয়া শেখ মাহেদি হাসান বাদ পড়েন।

ইনজুরির কারনে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেননি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলবেন না তিনি।

আগামী ৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচ হারারেতে অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু'দল।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

জিম্বাবুয়ে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026