১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে ব্যক্তিগত ও অ্যাসিস্ট গোলে অবদান রাখায় ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নক আউট পর্বে ১২টি গোলের সাথে যুক্ত আছেন মেসি। এরমধ্যে ৬টি গোল নিজে করেছেন, ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এক্ষেত্রে পেলে ও এমবাপ্পে ১১ গোলের সাথে যুক্ত আছেন।

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে ব্যক্তিগত ও অ্যাসিস্ট গোলে অবদান রাখায় ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নক আউট পর্বে ১২টি গোলের সাথে যুক্ত আছেন মেসি। এরমধ্যে ৬টি গোল নিজে করেছেন, ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এক্ষেত্রে পেলে ও এমবাপ্পে ১১ গোলের সাথে যুক্ত আছেন।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মালিক হলেন মেসি। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৮টি গোল করেছেন তিনি।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা ৮টি ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি।

দু'টি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) ৭ বা তার বেশি গোল করা প্রথম খেলোয়াড় হলেন মেসি। গত আসরের মত এবারের আসরেও এখন পর্যন্ত ৭ গোল করেছেন তিনি। গত আসরে সর্বোচ্চ ৮ গোল করেছিলেন এমবাপ্পে। চলতি আসরে এমবাপ্পের গোল ৬টি।

বিশ্বকাপের নকআউট পর্বে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। এর আগে এই তালিকায় নাম তুলেছেন হাঙ্গেরির গিওর্গি সারোসি (১৯৩৪-৩৮) এবং ব্রাজিলের ভাভা (১৯৫৮-৬২)। উল্লেখ্য, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের লিওনিদাসকে (১৯৩৪-৩৮)। কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে নকআউট পর্বের ম্যাচ হিসেবে গণ্য করা হয় না।

ফিফা বিশ্বকাপে মোট ২২টি দলের মুখোমুখি হয়ে ১৪টি দলের বিপক্ষেই গোল করেছেন মেসি।

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হলেন মেসি। আজ ভোরে কেপ ভার্দের বিপক্ষে ৩৯ বছর ৯ দিনে গোল করেছেন তিনি)। মেসির আগে এই তালিকায় নাম তুলেছেন পর্তুগালের দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪২ বছর ৩৯ দিন) এবং পেপে (৩৯ বছর ২৮৩ দিন)।

ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হলেন মেসি। ফিফা নারী বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলেছিলেন ক্রিস্টিন লিলি। মেসির পর ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন পর্তুগালের রোনাল্ডো ।

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ম্যাচ খেলা থেকে মাত্র ১টি ম্যাচ দূরে আছেন মেসি। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসা রেকর্ড ১৪টি ম্যাচ খেলেছেন।

কেপ ভার্দের ম্যাচ দিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচে দলের দায়িত্ব পালন করলেন তিনি। এই ম্যাচের আগে স্কালোনির অধীনে ৭২টি জয়, ১৮টি ড্র ও ৯টি হারের স্বাদ পায় আর্জেন্টিনা। পাশাপাশি স্কালোনির অধীনে বড় চারটি টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেগুলো হলো- কোপা আমেরিকা (২০২১), কনমেবল-উয়েফা ফিনালিসিমা (২০২২), ফিফা বিশ্বকাপ (২০২২) এবং কোপা আমেরিকার (২০২৪)।

ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ক্ষেত্রে জার্মানিও সমান ১২টি ম্যাচ জিতেছে।

এবারের ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে অংশ নেওয়া ৪০ বা তার বেশি বয়সী পঞ্চম খেলোয়াড় হলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর ৩০ দিন বয়স ছিল তার। অন্যরা হলেন- রোনাল্ডো, লুকা মদ্রিচ, এডিন জেকো ও ম্যানুয়েল নয়্যার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026