১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে আত্মঘাতি গোলের বিশ্ব রেকর্ড

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতি গোলের নয়া বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ২৩তম আসর। চলতি বিশ্বকাপে ৩২ রাউন্ডের খেলা শেষে এখন পর্যন্ত মোট ৮৮ ম্যাচে ১৪টি আত্মঘাতি গোল হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আত্মঘাতি গোলের রেকর্ড।

বিশ্বকাপে আত্মঘাতি গোলের বিশ্ব রেকর্ড

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতি গোলের নয়া বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ২৩তম আসর। চলতি বিশ্বকাপে ৩২ রাউন্ডের খেলা শেষে এখন পর্যন্ত মোট ৮৮ ম্যাচে ১৪টি আত্মঘাতি গোল হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আত্মঘাতি গোলের রেকর্ড।

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ আত্মঘাতি গোল হয়েছে ২০১৮ সালের আসরে, ১২টি। আট বছর আগের বিশ্ব রেকর্ড ২৩তম আসরে ভেঙ্গে গেল।

গতকাল রাতে ডালাসে শেষ ৩২ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করেন মিশরের মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে ১৩তম আত্মঘাতী গোলদাতা হিসেবে নাম তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন হানি। তার গোলে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের ক্ষেত্রে ২০১৮ সালের রেকর্ড ভেঙ্গে যায়।

এরপর মায়ামিতে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচেও আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১১ মিনিটে আত্মঘাতী গোল করেন কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস। ঐ গোলেই ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬তে উঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে দু'বারই ১০ বা তার বেশি আত্মঘাতি গোল হয়েছে। ২০১৮ সালের পর হলো এবারের আসরে। এছাড়া বাকী ২১ আসরের কোনটিতেই আত্মঘাতি গোলের সংখ্যা দুই অংক স্পর্শ করেনি।

১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ সালের বিশ্বকাপে কোন আত্মঘাতি গোল হয়নি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতি গোল হয় ১৯৩০ সালের আসরে। গ্রুপ পর্বের ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে আত্মঘাতি গোল করেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস।

বিশ্বকাপের ইতিহাসে এক আসরের আত্মঘাতি গোলের তালিকা : আসর আত্মঘাতি গোল ১৯৩০ ১ ১৯৩৪ ০ ১৯৩৮ ২ ১৯৫০ ০ ১৯৫৪ ৪ ১৯৫৮ ০ ১৯৬২ ০ ১৯৬৬ ২ ১৯৭০ ১ ১৯৭৪ ৩ ১৯৭৮ ২ ১৯৮২ ১ ১৯৮৬ ২ ১৯৯০ ০ ১৯৯৪ ১ ১৯৯৮ ৫ ২০০২ ২ ২০০৬ ৪ ২০১০ ২ ২০১৪ ৪ ২০১৮ ১২ ২০২২ ২ ২০২৬ ১৪

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026