১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দলে কাইয়া

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ব্যাট করে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন তিনি।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দলে কাইয়া

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ব্যাট করে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন তিনি।

কাইয়ার সাথে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন রায়ান বার্ল, টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

দীর্ঘ আড়াই বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন কাইয়া। ২০২২ সালে অভিষেকের পর পরের বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। দেশের হয়ে ১৯ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৫০ রান করেছেন কাইয়া।

গেল মাসে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের 'এ' দলের হয়ে ওয়ানডে ফরম্যাটের ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলেন কাইয়া। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতা প্রো৫০ চ্যাম্পিয়নশিপে তিন শতক ও এক অর্ধশতকে ৫শ রান করেন তিনি।

বার্ল ২০২৪ সালের জানুয়ারিতে, মারুমানি ও মাসাকাদজা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলেছেন।

টেস্টের পর এবার ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিচার্ড এনগারাভার। তার নেতৃত্বে বাংলাদেশকে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে না খেললেও ওয়ানডেতে সিরিজে থাকছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

গেল বছরের আগস্টে শ্রীলংকার বিপক্ষে খেলা জিম্বাবুয়ের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, টনি মুনইয়ংগা ও ট্রেভর গুয়ান্ডু।

আগামী ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এরপর ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু'দল।

জিম্বাবুয়ে ওয়ানডে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026