১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনার সংশোধনের অনেক বিষয় রয়েছে : মেসি

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, শুক্রবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ের পরও আর্জেন্টিনার উন্নতির জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যা সমাধান জরুরী। শেষ ৩২-এর এই ম্যাচে দলের বেশ কিছু দুর্বলতা তিনি তুলে ধরেন।

আর্জেন্টিনার সংশোধনের অনেক বিষয় রয়েছে : মেসি

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, শুক্রবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ের পরও আর্জেন্টিনার উন্নতির জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যা সমাধান জরুরী। শেষ ৩২-এর এই ম্যাচে দলের বেশ কিছু দুর্বলতা তিনি তুলে ধরেন।

ম্যাচ শেষে মেসি বলেন, "আজ আমরা সবসময়ের মতোই দারুণ পরিশ্রম করেছি, ভাল খেলেছি, আবার খারাপও খেলেছি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং আজকের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো তুলে নেওয়া। শুধু পরের রাউন্ডে ওঠাই নয়, আমরা কিছু ভালো কাজও করেছি। তবে খারাপ দিকগুলোও অবশ্যই শুধরে নিতে হবে, আর আমার মনে হয় আজ সেগুলোর সংখ্যা অনেক বেশী ছিল।"

মেসি দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে কেপ ভার্দে সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও দ্বীপরাষ্ট্রটি সিডনি লোপেস কাবরালের টুর্নামেন্টের অন্যতম সেরা গোলে পুনরায সমতা ফেরায়।

শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে কেপ ভার্দের ডিফেন্ডার ডিনেই বোরগেসের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে এগিয়ে যায় এবং টানা ষষ্ঠ বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটি টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। তাদের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির চেয়েও কম।

ম্যাচজুড়ে কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে ভোগান্তিতে ফেলেছে, সে জন্য প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন মেসি।

তিনি বলেন, "আমরা জানতাম এটি খুব কঠিন ম্যাচ হবে। এই দলটি যে স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি, তার পেছনে কারণ রয়েছে। আমরা সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম, অর্থাৎ প্রথম গোলটি করেছিলাম। আমরা ভেবেছিলাম এরপর নিজেদের খেলাটা খেলতে পারব এবং আরও স্বস্তিতে থাকব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, অনেক পেছনে নেমে গেছি, ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি, আর তারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়েছে। এটি নকআউট টুর্নামেন্ট, এখানে কেউ আপনাকে বিনা লড়াইয়ে কিছু দেয় না।"

তিনি আরও বলেন, "আমরা জানতাম এটি মোটেও সহজ হবে না, আর এই বিশ্বকাপের বৈশিষ্ট্যই হলো প্রতিটি দল খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই অত্যন্ত কঠিন এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।"

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, শুক্রবারের ম্যাচে চিহ্নিত দুর্বলতাগুলো নিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন।

স্কালোনি বলেন, "সহজ কোনও প্রতিপক্ষ নেই। কেপ ভার্দেকে অভিনন্দন। নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। তবে ইতিবাচক দিকও রয়েছে, আমরা কখনোই লড়াই ছেড়ে দেইনি।"

এদিকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন মেসি। প্রথমার্ধের গোলটির মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুইটি বেশি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। গত আটটি বিশ্বকাপ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২।

চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন মেসি। তার গোল ৭টি, যা এমবাপ্পের চেয়ে একটি বেশি।

শেষ ষোলোর ম্যাচে আগামী মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026