৪ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ড বনাম মেক্সিকোর ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে : ফিফা

BSSঢাকা

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস): মেক্সিকোর ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিতব্য মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ঝড়ো আবহাওয়ার কারণে এগিয়ে আনা হতে পারে বলে মেক্সিকো ও ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। কিন্তু ঝড়ো বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময়ের কোন পরিবর্তন হবে না বলে ফিফা নিশ্চিত করেছে

রিপোর্টে জানানো হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আলোচনা সাপেক্ষে জানা গিয়েছিল সময় প্রায় ছয় ঘণ্টা এগিয়ে দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে আজটেকা স্টেডিয়ামে শেষ ৩২'এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচটি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।

ফিফার একটি সূত্র জানিয়েছে নির্ধারিত সূচি পরিবর্তনের কোন সিদ্ধান্ত হয়নি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বিশ্বকাপে নিজের ভূমিকা নিয়ে খুশী নন নেইমার

বিশ্বকাপে নিজের ভূমিকা নিয়ে খুশী নন নেইমার

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার, এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে পুরো পরিস্থিতি তিনি বেশ পেশাদারিত্বের সাথে দেখছেন এবং পুরো দলের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে।

7/4/2026

অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর

অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে মিশর।

7/4/2026

প্যারাগুয়েকে উড়িয়ে দেবে ফ্রান্স : দুগারি

প্যারাগুয়েকে উড়িয়ে দেবে ফ্রান্স : দুগারি

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপে শেষ ১৬-এর ম্যাচে গত আসরের রানার্স-আপ ফ্রান্স প্রতিপক্ষ প্যারাগুয়েকে বড় ব্যবধানে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী ফরাসি খেলোয়াড় ক্রিস্টোফ দুগারি।

7/3/2026

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এ ম্যাচ দিয়ে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা।

7/3/2026

নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে শেষ ১৬-তে নাম লেখায় তারা। দলের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস।

7/3/2026

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : প্যারাগুয়ের কাছে হেরে চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

7/3/2026

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর ঘোষণা মাহরেজের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর ঘোষণা মাহরেজের

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ।

7/3/2026

হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি : প্রধান নির্বাচক

হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি : প্রধান নির্বাচক

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ।

7/2/2026