১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

BSSঢাকা

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এ ম্যাচ দিয়ে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা।

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এ ম্যাচ দিয়ে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা।

ম্যাচ শেষে মদ্রিচের বিশ্বকাপ যাত্রা ইতির বিষয়ে এমনই ইঙ্গিত দিলেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জøাটকো দালিচ।

তিনি বলেন, 'আগামী চার বছর কি হবে তা কেবল ঈশ্বরই জানেন। দেখা যাক কি হয়। আমরা ক্রোয়েশিয়ায় ফিরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।'

মদ্রিচের পারফরমেন্সের প্রশংসা করতে ভুল করেননি দালিচ। তিনি বলেন, 'অসাধারণ পারফরমেন্স করেছে লুকা। আবারও সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তার জন্য শেষটা এমন হওয়ায় আমি খুবই দুঃখিত। সে আবারও তার দৃঢ় মানসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছে সে।'

২০১৮ সালে ও ২০২২ সালে বিশ্বকাপে যথাক্রমে রানার্স আপ ও তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। দুই আসরেই দলকে নেতৃত্ব দেওয়া মদ্রিচ এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবারের বিশ্বকাপে দলের চার ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদে মদ্রিচের সাবেক সতীর্থ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, 'লুকার সাথে আমি বহু বছর খেলেছি। আমাদের বয়স প্রায় সমান। আমার মতে, সে ফুটবলের একজন কিংবদন্তি। সে এখনও ফুটবলের একজন কিংবদন্তি।'

২০১৮ সালের ব্যালন ডি'অর জিতেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপাও জিতেছেন তিনি। ডায়নামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের হয়ে ২৩টি ক্লাব মৌসুম পার করেছেন মদ্রিচ।

সদ্য সমাপ্ত মৌসুমে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দলের সেরা খেলোয়াড় তকমা পেয়েছেন মদ্রিচ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026