১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

BSSঢাকা

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : প্যারাগুয়ের কাছে হেরে চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : প্যারাগুয়ের কাছে হেরে চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে নাগেলসম্যানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

২০২৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানির সাথে চুক্তিবদ্ধ ছিলেন নাগেলসম্যান। এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, 'সিদ্ধান্তটি আমার জন্য মোটেও সহজ ছিল না। দলের সাফল্যই সবসময় আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। এমন চরম হতাশাজনক অভিজ্ঞতার পর, দলটির নতুন করে শুরু করার সুযোগ পাওয়া উচিত।'

সমর্থকদের উদ্দেশ্যে নাগেলসম্যান বলেন, 'আমরা আপনাদের হতাশ করেছি এবং এই বিশ্বকাপে আর কোনো ফুটবল-উচ্ছ্বাসের রাত উপহার দিতে পারবো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ব্যথিত।'

নাগেলসম্যানের পদত্যাগে জার্মানির নতুন কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন জার্গেন ক্লপ। পরবর্তী কোচ হিসেবে ক্লপকে নিয়োগ দিতে আগ্রহী জার্মান ফুটবল ফেডারেশন।

গ্রুপ পর্বে ৩ ম্যাচের ২টিতে জয় ও ১টিতে হেরে শেষ ৩২-এ ওঠে জার্মানি। সোমবার বোস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় তারা। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে ৪-৩ গোলে হেরে যায় জার্মানরা।

২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026