১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর ঘোষণা মাহরেজের

BSSঢাকা

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর ঘোষণা মাহরেজের

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ।

আজ সকালে টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় আলজেরিয়া। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ৩৫ বছর বয়সি মাহরেজ বলেন, 'আলজেরিয়ার হয়ে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।'

সুইজারল্যান্ডের কাছে হেরে মাহরেজ বলেন, 'আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে জায়গা করে নেওয়া। আমার মনে হয়, ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা নিজেদের ভুলে দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।'

অবসর ঘোষণার মাধ্যমে ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মাহরেজ। ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার হয়ে ১২০টি ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন মাহরেজ। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন তিনি।

২০১৯ আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়াকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহরেজ। আসরে নাইজেরিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিকে গোলে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে আলজেরিয়া। দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও নিজেকে সেরার কাতারে রেখেছেন তিনি।

এবারের টুর্নামেন্টে সেনেগালের ইদ্রিসা গেইয়ের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে শুরুর একাদশে খেলার নজির গড়েন মাহরেজ।

১৯৯১ সালে ফ্রান্সে জন্ম নেন মাহরেজ। ২০১৩ সালে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং ২০১৪ বিশ্বকাপের আগেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।

পরবর্তীতে দেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাহরেজ। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নিজের প্রথম বিশ্বকাপে দেশের হয়ে শেষ ষোলোতে খেলার সুযোগ পান তিনি।

এবারের বিশ্বকাপে 'জে' গ্রুপে ছিল আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে আলজেরিয়া। ফলে গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছিল আলজেরিয়া। ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026