১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে নিয়ে ভাবছে না কেপ ভার্দে

BSSঢাকা

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচই ড্র করে শেষ ৩২'এ জায়গা করে নিয়েছে তারা। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

মেসিকে নিয়ে ভাবছে না কেপ ভার্দে

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচই ড্র করে শেষ ৩২'এ জায়গা করে নিয়েছে তারা। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে বাড়তি পরিকল্পনা বা কোন ছক করছে না কেপ ভার্দে, এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু।

সংবাদ মাধ্যমকে বেতোকু জানান, লিওনেল মেসিকে নিয়ে বাড়তি কোন পরিকল্পনা নেই আমাদের। প্রতিপক্ষের পরিকল্পনার দিকেই আমাদের নজর থাকবে।

বিশ্বকাপে অভিষেক ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। 'এইচ' গ্রুপে নিজেদের পরের ম্যাচে পিছিয়ে পড়েও উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে তারা। তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ৩২'এ জায়গা করে নেয় কেপ ভার্দে।

গ্রুপ পর্বের পারফরমেন্স ধরে রেখে নক আউটে আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে চায় কেপ ভার্দে। আর্জেন্টিনা ফেভারিট হলে পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন বেতোকু। তিনি বলেন, 'আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারা আনন্দের বিষয়। তবে পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল প্রমাণ করে মাঠের ভেতরে কি ঘটছে সেটাই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আমাদের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে অনেক বেশি মনোযোগী।'

মেসিকে নিয়ে বেতোকু বলেন, 'ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, মেসিকে আমরা এমন খেলোয়াড়ই মনে করি। তবে আমরা সবসময় দলীয় সমন্বয়ের ওপর নজর রাখি। যেমন প্রতিপক্ষের কি ধরনের কম্বিনেশন বা বোঝাপড়া হতে পারে এবং মেসির জন্য তারা কিভাবে জায়গা তৈরি করার চেষ্টা করতে পারে।' আগামী ৪ জুলাই ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026