১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

BSSঢাকা

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স।

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স।

আজ বিশ্ব র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা।

চলতি বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়ের পর শেষ ৩২'এ জয় পায় ফরাসিরা। শেষ ৩২'এ সুইডেনের বিপক্ষে জয়ে ফিফার রেটিংয়ে ৯.৪ পয়েন্ট পেয়েছে তারা। ফলে মোট ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দিদিয়ের দেশ্যমের দল।

র্যাংকিংয়ের শীর্ষে থেকে চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। ফ্রান্সের মত বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২'এ এখনও ম্যাচ খেলতে নামেনি তারা। ১৯০৭.৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে মেসির আর্জেন্টিনা।

দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে স্পেন। তাদের আছে ১৮৭৯.৫৮ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা।

র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়ের পর শেষ ৩২ রাউন্ডে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। জাপানের বিপক্ষে জয়ে ১৯.৭৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে তারা।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো ষষ্ঠ ও নেদারল্যান্ডস সপ্তম স্থানে উঠেছে। শেষ ৩২ রাউন্ডের ম্যাচে মরক্কো জিতলেও, ঐ রাউন্ডে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। মরক্কোর বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৩-২ গোলে হারে নেদারল্যান্ডস।

এছাড়া তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পর্তুগাল। চার ধাপ উন্নতিতে দশম স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026