১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বাণী

BSSঢাকা

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ বাংলাদেশসহ বিশ্বের সব ক্রীড়া সাংবাদিক, আলোকচিত্রী, ক্যামেরাপারসন এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রতিমন্ত্রী বলেন, 'আমি বাংলাদেশসহ সারা বিশ্বের ক্রীড়া সাংবাদিক, ফটোসাংবাদিক, ভিডিওগ্রাফার এবং ক্রীড়া গণমাধ্যমের সাথে যুক্ত সকল সংবাদকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাঠের উত্তেজনা, খেলোয়াড়দের কঠোর ত্যাগ আর বিজয়ের গল্পগুলো যাঁরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ক্যামেরার লেন্সে ও কলমের আঁচড়ে কোটি মানুষের কাছে পৌঁছে দেন, আজ তাঁদের মেধা ও শ্রমকে সম্মান জানানোর দিন।

ক্রীড়া সাংবাদিকতা কেবল জয়-পরাজয়ের পরিসংখ্যান নয়, বরং এটি খেলার ভেতরের মানবিক গল্প ও লড়াইকে তুলে ধরার এক অনন্য মাধ্যম। আমাদের আলোকচিত্রী ও ক্যামেরাপার্সনদের ধারণ করা প্রতিটি জীবন্ত ফ্রেম এবং সাংবাদিকদের বিশ্লেষণধর্মী লেখনী সমাজকে অনুপ্রাণিত করে, যুবসমাজকে আলোর পথ দেখায়। একটি স্বচ্ছ ও গতিশীল ক্রীড়াঙ্গন গড়ে তুলতে আপনাদের বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্বের ভূমিকা অপরিসীম।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'বর্তমান আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ক্রীড়া গণমাধ্যমকে আমরা কেবল দর্শক মনে করি না, বরং দেশের ক্রীড়া কাঠামোর উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে আপনারা আমাদের অন্যতম প্রধান অংশীদার। আমি আশা করি, ভবিষ্যতেও আপনারা সততা ও সাহসিকতার সাথে সকল খেলার সমান প্রচার নিশ্চিত করবেন এবং অন্তরালে থাকা প্রতিভাদের সামনে নিয়ে আসবেন। দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বদা আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026