১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ

BSSঢাকা

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টনি ওয়ালশ।

জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টনি ওয়ালশ।

গত ২৩ জুন বোর্ড সভায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশকে নিয়োগের সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়ালশের নিয়োগ চূড়ান্ত করে জেডসি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের বোলিং কোচের দায়িত্ব শুরু করবেন ওয়ালশ।

চলতি বছর ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক ছিলেন ওয়ালশ। ঐ আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে খেলার টিকিট পায় জিম্বাবুয়ে। সর্বশেষ আসরে সুপার এইটে খেলার সুযোগ পেয়ে ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে তারা।

দলের প্রধান কোচ জাস্টিন স্যামন্সকে বহাল রেখেছে জিম্বাবুয়ে। সহকারী কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন ডিওন ইব্রাহিম। লোয়ার অর্ডার ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট মাৎসেকেনিয়ারি।

আগামী ৬ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু'দল। যা ১৫ জুলাই থেকে শুরু হবে। এর আগে এক ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026