১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

BSSঢাকা

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেন।

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেন।

গতরাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ৭ মিনিটে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড। ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটে গোল দু'টি করেন কেন।

ফলে বিশ্বকাপের মঞ্চে কেনের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে- ১৩ তে। বিশ্বকাপে সর্র্বোচ্চ গোলের তালিকায় পেলের ১২ গোলের রেকর্ড ভাঙ্গলেন কেন।

১৬টি বিশ্বকাপ ম্যাচে ১২ গোল করেছিলেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে।

ফ্রান্সের জ্যাঁ ফঁতেঁর ১৩ গোলকে স্পর্শ করেছেন কেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি। ১১৮ ম্যাচে ৮৪ গোল করেছেন কেন।

এবারের আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেন। নরওয়ের আর্লিং হালান্ডের সাথে ৫ গোলে করেছেন তিনি। ৬টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেন।

এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ গোল করেছেন কেন। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে জিওফ হার্স্টের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৬ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে গ্যারি লিনেকার।

দু'টি ভিন্ন বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ের নাম তুলেছেন কেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন তেওফিলো কুবিলাস, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে হেডের মাধ্যমে চার গোল করেছেন কেন। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে হেডে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন গার্ড মুলার।

ডি আর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। হাফ-টাইমে পিছিয়ে থেকে বিশ্বকাপে এই প্রথম জয় পেল ইংলিশরা।

বিশ্বকাপের কোন ম্যাচে প্রথমে গোল হজম করার পরও ইংল্যান্ডের এটি দ্বিতীয় জয়। এর আগে ১৯৬৬ সালের ফাইনালে প্রথমে গোল হজম করে জয় পেয়েছিল ইংলিশরা।

আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে এখন টানা ১০ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জয় এবং চারটিতে ড্র করেছে ইংলিশরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026