১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান

BSSঢাকা

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ৩২'র লড়াইয়ে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হওয়ায় নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোনাল্ড কোম্যান।

নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ৩২'র লড়াইয়ে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হওয়ায় নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোনাল্ড কোম্যান।

টুর্নামেন্টে নেদারল্যান্ডস অনেক দূর পর্যন্ত যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সোমবার মন্টিয়ারিতে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ের শেষে ১-১'এ সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে মরক্কো তাদের বিদায় নিশ্চিত করে।

রোমাঞ্চকর এই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত কোডি গাকপোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ডাচরা। তবে যোগ করা সময়ের একেবারে শেষদিকে ইসা ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান।

টাইব্রেকারে জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল নিজেদের শট থেকে গোল করতে ব্যর্থ হন।

৬৩ বছর বয়সী কোচ রোনাল্ড কোম্যান ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, "গত রাতে আমি নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এর জন্য আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত এই দায়ভার আমারই।"

কোম্যান তার স্ত্রী বার্টিনার স্বাস্থ্যগত লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন। বার্টিনার স্তন ক্যানসার ধরা পড়েছে।

তিনি বলেন, "গত কয়েক বছর আমাকে আবারও উপলব্ধি করিয়েছে যে ফুটবলের চেয়েও জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফুটবলই ছিল আমার জীবন, কিন্তু সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। আপনি যাকে ভালোবাসেন, তিনি যখন কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যান, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যায়।"

বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ কোম্যান এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন ও এভারটনেরও দায়িত্ব পালন করেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে এটি ছিল তার দ্বিতীয় মেয়াদ।

এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেদারল্যান্ডসের খেলোয়াড়দের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বর্ণবাদী বিদ্বেষপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিযয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, "উৎপত্তি বা পটভূমি নির্বিশেষে ফুটবল মানুষকে একত্রিত করে। দল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু প্রতিক্রিয়া দেখেছি, যেখানে খেলোয়াড়দের বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে।

এ ধরনের আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। ফুটবলে, অনলাইনে কিংবা আমাদের সমাজে- কোথাও বর্ণবাদ ও বৈষম্যের কোনো স্থান নেই।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026