১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবকিছু আগের মতো চলবে না : জার্মান এফএ

BSSঢাকা

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ থেকে জার্মানীর চমকপ্রদ বিদায়ের পর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কোচ জুলিয়ান নাগেলসম্যানের প্রতি সরাসরি সমর্থন জানাতে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, শেষ-৩২ পর্বে হতাশাজনক হারের পর আর সবকিছু আগের মতো চলতে পারে না।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবকিছু আগের মতো চলবে না : জার্মান এফএ

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ থেকে জার্মানীর চমকপ্রদ বিদায়ের পর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কোচ জুলিয়ান নাগেলসম্যানের প্রতি সরাসরি সমর্থন জানাতে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, শেষ-৩২ পর্বে হতাশাজনক হারের পর আর সবকিছু আগের মতো চলতে পারে না।

সোমবার অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানী। এর মধ্য দিয়ে গত এক দশক ধরে বড় টুর্নামেন্টগুলোতে দলটির হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী সর্বশেষ তিনটি বিশ্বকাপেই আগেভাগে বিদায় নিয়েছিল। এছাড়া সর্বশেষ দুটি ইউরো চ্যাম্পিয়নশিপেও তারা কোয়ার্টার-ফাইনালের গন্ড পেরোতে পারেনি।

সোমবারের ম্যাচটি ছিল ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর জার্মানির প্রথম নকআউট ম্যাচ।

ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে জার্মানির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। সেখানে নাগেলসম্যানের ভবিষ্যৎ এবং ক্রীড়া কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের বিষয়ও আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার জার্মানীর গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে তার বদলে একটি বিবৃতি প্রকাশ করেছে ডিএফবি। সেখানে সমর্থকদের কাছে 'তীব্র হতাশাজনক পরাজয়ের' জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

নয়েনডর্ফ নিশ্চিত করেছেন বিশ্বকাপ থেকে বিদায়ের বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যেই নাগেলসম্যান এবং ক্রীড়া পরিচালক রুডি ফয়লারের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে নয়েনডর্ফ বলেন, "আমরা সবাই একমত যে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স আমাদের নিজেদের মানদন্ডের অনেক নিচে ছিল।"

তিনি আরও বলেন, "আগামী কয়েক দিনে আমরা ঠান্ডা মাথায় সম্মিলিতভাবে আলোচনা করব, কেন দলটি নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দেখাতে পারেনি এবং কেন তারা নিজেদের প্রত্যাশা ও জার্মান ফুটবল পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এমন বিধ্বংসী ধাক্কার পর আমরা কোনোভাবেই সবকিছু আগের মতো চলতে দিতে পারি না এবং দেবও না। সামনে যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে আমাদের পরিবর্তনের পথেই এগোতে হবে।"

২০২৩ সালে দায়িত্ব পান নাগেলসম্যান। তার আগে হান্সি ফ্লিক জার্মানির ইতিহাসে প্রথম কোচ হিসেবে বরখাস্ত হয়েছিলেন। নাগেলসম্যানের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই পরাজয়ের পর তাকে ঘিরে সমালোচনা তীব্র হয়েছে।

১৯৯০ সালে পশ্চিম জার্মানীর হয়ে বিশ্বকাপজয়ী লোথার ম্যাথুস বলেছেন, ডিএফবির নাগেলসম্যানকে দায়িত্বে রাখা উচিত নয়। তার মতে, কোচের কৌশলে সৃজনশীলতার ঘাটতি ছিল।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলসও বলেছেন, এই ব্যর্থতার জন্য "দায়িত্বশীল ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে।" তিনি যোগ করেন, জার্মানীর হতাশাজনক ফলাফল "কোনো কাকতালীয় ঘটনা নয়।"

ম্যাচের পর ফয়লার নাগেলসম্যানকে "শীর্ষমানের কোচ" এবং "লড়াকু" বলে প্রশংসা করলেও, তাকে পূর্ণ সমর্থন দিতে চাননি।

তিনি বলেন, "আমি এখনো বিশ্বাস করি, দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনিই সঠিক ব্যক্তি। কিন্তু ডিএফবি শুধু আমি নই। সিদ্ধান্তটা একা আমার নয়।"

নাগেলসম্যানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রায়ই যার নাম শোনা যায় সেই সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ জার্গেন ক্লপ সোমবার বলেছেন, এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়া নিয়ে আলোচনা করার সময় নয়।

জার্মান টেলিভিশনে বিশ্লেষকের দায়িত্ব পালনকালে ক্লপ বলেন, "এ নিয়ে আমি এখনো ভাবিনি। একজন কোচ হিসেবে আমিও বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যখন বড় একটি স্বপ্ন ভেঙে গেছে। জাতীয় দলের কোচের প্রসঙ্গ উঠলে আমার নাম আসবে, সেটি আমি বুঝি। কিন্তু এ বিষয়ে কথা বলার জন্য এখন মোটেও উপযুক্ত সময় নয়, বিশেষ করে আমার সঙ্গে তো নয়।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026