১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

র‌্যাংকিংয়ে রিতু-জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি

BSSঢাকা

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়ের।

র‌্যাংকিংয়ে রিতু-জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়ের।

আজ নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। গেল সপ্তাহে ৩৬ ধাপ উন্নতি হয়েছিল তার।

ছয় ধাপ উন্নতিতে ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছেন শারমিন আক্তার। ৪ ধাপ উন্নতি হয়েছে আরেক ওপেনার সোবহানা মোস্তারির। ৪০তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার জর্জ ভল।

বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন পেসার রিতু মনি। ৪০৮ রেটিং নিয়ে ৭৫তম স্থানে উঠেছেন তিনি।

ছয় ধাপ উন্নতি হয়েছে আরেক পেসার মারুফা আক্তারে। ৩৮তম স্থানে আছেন ৫৩৬ রেটিং পাওয়া মারুফা।

বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার উপওে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন তিনি।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি।

অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026