১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ : শান্ত

BSSঢাকা

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য প্রথম ইনিংসে ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ : শান্ত

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য প্রথম ইনিংসে ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ২৭০ রানের বড় লিড নেয় জিম্বাবুয়ে।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে লজ্জা হার বরণ করে নেয় বাংলাদেশ। ইনিংস ও ৮৫ রানে টেস্ট হারে টাইগাররা। দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। এছাড়া ইনিংস বিবেচনায় টেস্ট ইতিহাসে এটি সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ঐ ইনিংসের ব্যর্থতা আমাদের ম্যাচ হারের প্রধান কারণ।'

তিনি আরও বলেন, 'ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে। কিন্তু আমরা ভালো ক্রিকেটই খেলছিলাম।'

গত কয়েক বছরে এই ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফেভারিট ছিল বাংলাদেশ।

নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণেই হার বরণ করতে হয়েছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, 'এখানকার কন্ডিশন ভিন্ন। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।'

এই টেস্টে নিজেদের সেরা বোলিং আক্রমণ ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্ত জানান, মূল বোলারদের বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

তবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত। তিনি বলেন, 'এটি পরিকল্পনারই অংশ । সাদা বলের ক্রিকেটে আমরা দুর্দান্ত খেলছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে দলের সবাই আত্মবিশ্বাসী।'

অন্যদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের দলনেতা রিচার্ড এনগারাভা। ম্যাচে পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদানও রাখেন তিনি।

ম্যাচ শেষে এনগারাভা বলেন, 'অনুভূতিটা দারুণ। সবাই কিছু না কিছু অবদান রেখেছে। ইনোসেন্ট কাইয়া দুর্দান্ত ব্যাটিং করেছে। গত কয়েক বছর ধরেই আমাদের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান বেনেট। ভবিষ্যতে জিম্বাবুয়ের জন্য বড় সম্পদ হয়ে উঠবে পেসার নিউম্যান নিয়ামহুরি। আমরা এখন ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি এবং ধাপে ধাপে এগোতে চাইছি।'

টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া। নিজের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, 'মূল মন্ত্রটা ছিল বেশ সহজ। কঠোর পরিশ্রম করা এবং ফিট থাকা। উইকেট খেলার জন্য বেশ কঠিন ছিল।'

বাংলাদেশের বোলাররা ভালো করেছে বলে জানান কাইয়া। তিনি বলেন, 'বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় তারা ভালো বল করেছে। তবে দিনটি আমার ছিল। আমি আমার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ফলাফল কী হবে, তা আমার জানা নেই।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026