১ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ ও জিম্বাবুয়ে ৪১০ রান করেছিল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

তৃতীয় দিন বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ।

দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান

নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ৩২'র লড়াইয়ে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হওয়ায় নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোনাল্ড কোম্যান।

7/1/2026

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবকিছু আগের মতো চলবে না : জার্মান এফএ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবকিছু আগের মতো চলবে না : জার্মান এফএ

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ থেকে জার্মানীর চমকপ্রদ বিদায়ের পর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কোচ জুলিয়ান নাগেলসম্যানের প্রতি সরাসরি সমর্থন জানাতে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, শেষ-৩২ পর্বে হতাশাজনক হারের পর আর সবকিছু আগের মতো চলতে পারে না।

7/1/2026

হালান্ডের গোলে শেষ ষোলতে নরওয়ে

হালান্ডের গোলে শেষ ষোলতে নরওয়ে

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : আর্লিং হালান্ডের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে নরওয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ফেবারিট ব্রাজিল।

7/1/2026

র‌্যাংকিংয়ে রিতু-জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি

র‌্যাংকিংয়ে রিতু-জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়ের।

6/30/2026

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ : শান্ত

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ : শান্ত

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য প্রথম ইনিংসে ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

6/30/2026

জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল

জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গতরাতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা ছিল। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে বদলী খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে জয়ের স্বাদ নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল।

6/30/2026

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : দীর্ঘ ২৫ বছর পর টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারের লজ্জা পেল সফরকারী বাংলাদেশ।

6/30/2026

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কায় থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৫ উইকেটে ১১৭ রান করেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ১৫৩ রান করতে হবে বাংলাদেশকে।

6/30/2026