১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চাপমুক্ত সুইডেনকে নিয়ে সতর্ক ফ্রান্স

BSSঢাকা

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে মঙ্গলবার রাতে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম তাঁর দলকে সতর্ক করে বলেছেন, 'হারানোর কিছু নেই'-এমন মানসিকতা নিয়ে খেলতে নামা সুইডেনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

চাপমুক্ত সুইডেনকে নিয়ে সতর্ক ফ্রান্স

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে মঙ্গলবার রাতে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম তাঁর দলকে সতর্ক করে বলেছেন, 'হারানোর কিছু নেই'-এমন মানসিকতা নিয়ে খেলতে নামা সুইডেনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সোমবার নিউইয়র্ক সিটির বাইরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে দেশ্যম বলেন, "সুইডেন টিকে থাকার চাপে খেলছে না। অবশ্যই তারা ম্যাচ জিততে সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু তাদের হারানোর কিছু নেই। আমাদের বিনয়ী থাকতে হবে, দৃঢ়তা ও মনোযোগ ধরে রাখতে হবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জেতায় আমাদের কিছুটা ভুল করার সুযোগ ছিল, কিন্তু এখন আর দ্বিতীয় কোনো সুযোগ নেই।"

মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরে যাওয়ায় দেশ্যম নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ের ম্যাচটি মিস করেন। শনিবার তিনি আবার দলের ঘাঁটি বোস্টনে ফিরে আসেন।

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে এসেছে।

গ্রুপ পর্বে তাদের শুরুটা কিছুটা নড়বড়ে ছিল। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথমার্ধে তারা প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে নিউ জার্সিতে সেই ম্যাচটি ৩-১ গোলে জয়ের পর ফিলাডেলফিয়ায় ঝড়ের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারায় তারা। এরপর বোস্টনে দ্বিতীয় সারির দল নিয়ে নামা নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।

লেস ব্লুজরা গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করা মাত্র তিনটি দলের একটি। অন্য দুটি দল হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এবং সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ পর্বে ফ্রান্সের করা ১০ গোলও ছিল সর্বোচ্চ। সমান সংখ্যক গোল করেছে জার্মানী ও নেদারল্যান্ডসও।

নকআউট পর্ব শুরুর আগে দেশ্যম বলেন, "আমাদের শুধু আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, তবে এখন থেকে সবকিছু নতুন করে শুরু হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, তবে এটাও জানি যে এখন প্রতিপক্ষের মানও আরও বেড়ে যাবে।"

বাছাইপর্বে নিজেদের গ্রুপে সর্বশেষ স্থান পাওয়া পরও উয়েফা নেশন্স লিগে পারফরম্যান্সের সুবাদে প্লে-অফে সুযোগ পেয়ে বিশ্বকাপে আসে সুইডেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারলেও তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করার সুবাদে সেরা তৃতীয় দল হিসেবে তারা শেষ ৩২-এ জায়গা করে নেয়।

দেশ্যম বলেন, "তারা ভালো দল, খুবই অ্যাথলেটিক। এছাড়া ভিক্টও গায়োকেরেস, আলেক্সান্দার ইসাক ও এন্থনি এলানগার মতো খেলোয়াড় থাকায় আক্রমণভাগেও তাদের অনেক গুণগত মান রয়েছে।" কোনো বড় টুর্নামেন্টে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ইউরো ২০১২'তে। তখনও দেশ্যম ফ্রান্সের দায়িত্ব নেননি দেশ্যম।

দেশ্যম জানান, সামান্য পেশির চোটের কারণে ফরোয়ার্ড মার্কোস থুরামের খেলার সম্ভাবনা কম। অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলো কান্তেকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে, পিঠের ব্যথার কারণে নরওয়ের বিপক্ষে বিশ্রামে থাকা সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবার মূল একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026