১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত লিটন

BSSঢাকা

ঢাকা, ২৯ জুন ২০২৬ (বাসস): ইনজুরি থেকে সেরে না উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তার বাঁ-পায়ের কাফ মাসলে 'গ্রেড-১' পর্যায়ের ইনজুরি রয়েছে।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন লিটন। পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় মাঠে নামতে পারেননি তিনি।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও রাখা হয়নি লিটনকে।

দলের ফিজিও বায়েজিদউল ইসলাম জানান, কাফ মাসলের 'গ্রেড-১'-এর ইনজুরি থেকে সেরে ওঠার পর্যায়ে রয়েছেন লিটন।

বায়েজিদ বলেন, 'এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ইতোমধ্যে দুই সপ্তাহ পার হয়ে গেছে, তাই আমরা আশা করছি তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন লিটন।'

তিনি আরও বলেন, 'লিটনের প্রথম ওয়ানডে খেলার সম্ভাবনা খুবই কম। যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সব মেডিকেল মানদণ্ড পূরণ করতে পারেন, তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা আছে।'

দলের একটি সূত্র জানিয়েছে, নিশ্চিতভাবেই প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না লিটন। তবে বাংলাদেশ দলের লক্ষ্য হলো, পরবর্তী দুই ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটনকে পুরোপুরি ফিট করে তোলা।

৬ জুলাই থেকে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৫ জুলাই থেকে বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026