১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

BSSঢাকা

ঢাকা, ২৯ জুন ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

ঢাকা, ২৯ জুন ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন স্টোকস। অবসরের ঘোষণা দেওয়ার পর ট্রেন্ট ব্রিজ টেস্টে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্টোকসকে সম্মান জানান।

ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন একজন ক্রিকেটার হিসেবে বেন স্টোকস বিদায় নিচ্ছেন, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং নিজের প্রজন্মের অন্যতম পথপ্রদর্শক ব্যক্তিত্ব। চাপের মুখে তার পারফরমেন্স ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং লক্ষ লক্ষ ভক্তকে এমন কিছু স্মৃতি দিয়েছে যা চিরকাল টিকে থাকবে।'

তিনি আরও বলেন, '২০১৯ এবং ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো এবং হেডিংলিতে তার মহাকাব্যিক ইনিংস, সাহস ও দৃঢ়তার সাথে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া স্মরণীয় হয়ে থাকবে।'

ইংল্যান্ডের হয়ে ১২২ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টোকস। টেস্টে ১৪ সেঞ্চুরি ও ৩৭ হাফ-সেঞ্চুরিতে ৭,২৪৩ রান করেছেন তিনি। বল হাতে ২৫২ উইকেটও শিকার করেছেন স্টোকস।

ওয়ানডেতে ৫ শতক ও ২৪ অর্ধশতকে ৩,৪৬৩ রান ও বোলিংয়ে ৭৪ উইকেট নেন স্টোকস। টি-টোয়েন্টিতে ৫৮৫ রানের পাশাপাশি ২৬ উইকেট শিকার করেছেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026