১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ২৯ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ রাতে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার মারকুইসহোস বলেছেন, তার দল প্রতিনিয়ত উন্নতি করছে। ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

ঢাকা, ২৯ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ রাতে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার মারকুইসহোস বলেছেন, তার দল প্রতিনিয়ত উন্নতি করছে। ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।

গত অক্টোবরে একটি প্রীতি ম্যাচে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে ইতিহাসে প্রথম জয় পেয়েছিল জাপান।

ওই জয়ের সঙ্গে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের সাফল্য যোগ হওয়ায় উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে জাপানকে অন্যতম সম্ভাব্য চমক হিসেবে ধরা হচ্ছিল।

হিউস্টনে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে জয়ী দল শেষ ১৬ নিশ্চিত করবে। এই ম্যাচের আগে মারকুইনহোস আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন। ৩২ বছর বয়সী পিএসজির এই ডিফেন্ডার বলেছেন প্রীতি ম্যাচের হার থেকে দল গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে।

তিনি বলেন, "আমি মনে করি, ওই ম্যাচটি আমাদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল। গত কয়েক বছরে আমরা যা কিছু পার করেছি, সবকিছুই আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে নিয়ে এসেছে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শেখার সুযোগ করে দিয়েছে। ঐ ম্যাচটি ছিল আমাদের জন্য একটি পরীক্ষা, আর আমাদের কোচ সেখানে যা দেখার দরকার ছিল, তা দেখতে পেরেছেন। এরপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। দল হিসেবে আমরা অনেক বদলেছি। অনেক সমন্বয় করা হয়েছে এবং শেষ কয়েকটি ম্যাচে আমরা দল হিসেবেও অনেক বেশি পরিণত হয়েছি।"

তিনি অভিজ্ঞ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে বলেন, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপাজয়ী এই কোচ দলে স্থিতিশীলতা ও কৌশলগত দক্ষতা এনে দিয়েছেন।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এরপর তারা হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে একই ব্যবধানে হারায়।

মারকুইনহোসের মতে, ব্রাজিল ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর দল আরও পরিণত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই গর্বের বিষয়। শুরুর দিকে আমরা একসঙ্গে ঠিকভাবে খেলতে পারছিলাম না। পরে আমাদের কোচ যেসব পরিবর্তন করেছেন, সেগুলো দারুণ কাজে দিয়েছে।"

তিনি আরও বলেন, "তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন কোচ। খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত করা যায়, সেটা তিনি খুব ভালো জানেন।"

গত বছরের মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে দলে "কিছুটা অস্থিরতা" ছিল বলেও উল্লেখ করেন মারকুইসহোস। এ সম্পর্কে তিনি বলেন, "এখন সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, আর আমাদের একজন অসাধারণ কোচও আছেন।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026