১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

BSSঢাকা

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : বিশ্বের তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : বিশ্বের তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের চলমান ২৩তম আসরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সকালে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি আর্জেন্টিনার ৫০তম জয়।

এর আগে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ব্রাজিল ও জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ আসরে অংশ নিয়ে ১১৭ ম্যাচ খেলে ৭৮টি জয়, ১৯টি হার ও ২০টিতে ড্র করেছে।

২১ আসরে অংশ নিয়ে ১১৫ ম্যাচ খেলে ৭০টিতে জয়, ২৪টিতে হার ও ২১টিতে ড্র আছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।

ব্রাজিল ও জার্মানির পর বিশ্বের তৃতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে ৫০ ম্যাচ জয়ের স্বাদ নিল তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯ আসরে অংশ নিয়ে ৯১ ম্যাচ খেলে ৫০টিতে জয়, ২৪টিতে হার ও ১৭টিতে ড্র আছে আর্জেন্টিনা।

এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- ইতালি ও ফ্রান্স। ১৮ আসরে অংশ নেওয়া ইতালি ৮৩ ম্যাচে ৪৫ জয়, ১৭ হার ও ২১ ম্যাচ ড্র করেছে। ১৭ আসরে অংশ নিয়ে ৭৬ ম্যাচে ৪২ জয়, ২০ হার ও ১৪টিতে ড্র করেছে ফ্রান্স।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026