১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কেন, বেলিংহামের গোলে পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল ইংল্যান্ডের

BSSঢাকা

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জুড বেলিংহামের এক গোল ও এক এ্যাসিস্টে শনিবার গ্রুপের শেষ ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে এল-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠেছে ইংল্যান্ড।

কেন, বেলিংহামের গোলে পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল ইংল্যান্ডের

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জুড বেলিংহামের এক গোল ও এক এ্যাসিস্টে শনিবার গ্রুপের শেষ ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে এল-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠেছে ইংল্যান্ড।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৬২ মিনিটে বেলিংহামের গোলে ডেডলক ভাঙ্গে ইংল্যান্ড। এরপর তার ক্রসে কেন ব্যবধান দ্বিগুন করেন। এটি ছিল কেনের এবারের আসরের তৃতীয় গোল।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে হতাশাজনক ড্রয়ে পর গতকালও বেলিংহামের গোলের আগে ইংল্যান্ড সেই পথেই হাঁটছিল। যদিও শেষ পর্যন্ত থমাস টাচেলের দল জয় নিয়েই মাঠ ছেড়েছে। আগামী বুধবার আটালান্টায় শেষ ৩২'র ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অন্য গ্রুপের সেরা তৃতীয় একটি দল।

ম্যাচ শেষে টাচেল বলেন, 'এই জয় প্রত্যাশিত ছিল। বিশেষ করে শারিরীক ভাবে শক্তিশালী একটি দলের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলে ধরে নেয়া হয়েছিল। পানামা এমন একটি দল যাদের বিপক্ষে গোল করা কঠিন। তবে আমরা বেশ কিছু সুযোগ তৈরী করেছি এবং দুটি গোলও আদায় কওে নিয়েছি। কিন্তু এখন আমাদের আরও উন্নতি করতে হবে।'

এদিকে ফিলাডেলফিয়ায় ঘানাকে ২-১ গোলে পরাজিত করে ইংল্যান্ডের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তাদের এই জয় সেরা তৃতীয় দল হিসেবে স্কটল্যান্ডের পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। এই গ্রুপ থেকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা শেষ ৩২ নিশ্চিত করেছে।

ঘানার বিপক্ষে ম্যাচের থেকে শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন আনেন টাচেল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মিডফিল্ডে ডিক্লান রাইসকে বিশ্রাম দেওয়া। উইংয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান মার্কোস রাশফোর্ড ও বুকায়ো সাকা।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই র্যাশফোর্ডের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরা। এলিয়ট এন্ডারসনের ক্রস থেকে তাঁর হেড বার ঘেঁষে বাইরে চলে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে নেওয়া একটি ফ্রি-কিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে পানামাও একবার বিপজ্জনক আক্রমণ থেকে জর্ডান পিকফোর্ড ইংল্যান্ডকে রক্ষা করেন। বিরতির আগে ইংল্যান্ডের খেলা ছিল মন্থর। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ম্যাচে তাদের আক্রমণের ধার বাড়তে থাকে।

হোসে কোরডোবা ক্লিয়ার করতে গিয়ে বল সতীর্থ আন্দ্রেস আনড্রেড-গির গায়ে লেগে অল্পের জন্য জালে প্রবেশ করেনি। এরপর আবারও মসকুয়েরা দুর্দান্ত সেভ করে কেনকে গোলবঞ্চিত করেন।

তবে ইংল্যান্ডের গোলটি যেন সময়ের অপেক্ষা ছিল। ম্যাচের ৬২তম মিনিটে সাকার কর্নার থেকে বেলিংহাম বল জালে পাঠান। এটি ছিল চলতি আসরে বেলিংহামের দ্বিতীয় গোল। পরে তিনিই কেনের গোলের যোগানদাতা ছিলেন। যে গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026