১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। গ্রুপ পর্বে শীর্ষ চারের মধ্যে থাকায় আগামী আসরে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

চলতি আসরে গ্রুপ-১-এ এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৪ হারে এখনও পয়েন্টের দেখা পায়নি পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও, শীর্ষ চারের মধ্যে থাকতে পারবে না তারা। কিন্তু স্বাগতিক দেশ হিসেবে আগামী বিশ্বকাপে খেলবে পাকিস্তান।

এই গ্রুপ থেকে বাংলাদেশের সাথে আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ভারত (৪ ম্যাচে ৬ পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৬ পয়েন্ট)।

গ্রুপ-২ থেকে আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৪ ম্যাচে ৬ পয়েন্ট), শ্রীলংকা (৫ ম্যাচে ৬ পয়েন্ট) এবং নিউজিল্যান্ড (৪ ম্যাচে ৪ পয়েন্ট)। এই দলগুলো টেবিলের শীর্ষ চার নিশ্চিত করেছে। এই গ্রুপে ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে স্কটল্যান্ড। ৪ ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড। তবে আইরিশদেরও সরাসরি আগামী বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে। বর্তমানে ২০১ রেটিং নিয়ে নবম স্থানে থাকায় বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছে আয়ারল্যান্ড।

অন্যদিকে, ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে ছয় দল খেলবে। ৬ জুলাই পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের সাথে স্বাগতিক শ্রীলংকা থাকবে। বর্তমানে সেরা পাঁচে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026