১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাকের-আশিকুরের নৈপুণ্যে জিম্বাবুয়ে সাথে ড্র করল বাংলাদেশ ইমার্জিং

BSSঢাকা

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : ফলো-অনে পরেও অধিনায়ক জাকের আলি ও আশিকুর রহমান শিবলির ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের অনানুষ্ঠানিক টেস্ট ড্র করেছে বাংলাদেশ ইমার্জিং দল। এর মাধ্যমে দুই ম্যাচের সিরিজ ০-০ সমতায় শেষ হয়। সিরিজের প্রথম টেস্টও ড্র হয়েছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫৭ রান করে সফরকারী জিম্বাবুয়ে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২০০ রান তুলে ফলো-অনের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

চতুর্থ দিন বাকি ২ উইকেটে ২ রান যোগ করে ২০২ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন জাকের। এছাড়া আশিকুর ৩৮ ও এনামুল হক ২৪ রান করেন।

ফলো-অনে পড়ায় ১৫৫ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫৪ রানের সূচনা করে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ১৪৫ রানে পঞ্চম উইকেট পতন হয় বাংলাদেশের।

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৫ রান যোগ করে দিনের খেলা শেষ করেন জাকের ও আশরাফুল হাসান রোহান। ৬১ ওভারে ৫ উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ ড্র করে বাংলাদেশ।

এই ইনিংসে আশিকুর ৬২ ও জাকের অপরাজিত ৫৬ রান করেন। আশিকুর ১৩৯ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন। ১০২ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন জাকের।

বল হাতে জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৬৪ রানে ৪ উইকেট নেন।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে 'এ' দলকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ ইমার্জিং দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026