১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৯২ বছরে প্রথম নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

BSSঢাকা

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে গ্রুপ 'জি' থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে মিশর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ইরানের সাথে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মিশর। ১৯৩৪ সালে অভিষেকের পর এই প্রথম নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মিশর।

৯২ বছরে প্রথম নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে গ্রুপ 'জি' থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে মিশর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ইরানের সাথে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মিশর। ১৯৩৪ সালে অভিষেকের পর এই প্রথম নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মিশর।

ইনজুরি সময়ে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) মাধ্যমে অফসাইডের কারনে গোল বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে। ৩ ম্যাচে ৩ ড্র'তে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে ইরান। শেষ ৩২-এ জায়গা নিশ্চিত কিনা সেটির জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে ইরানকে। বর্তমানে তৃতীয় দলের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে তারা।

গ্রুপ আই, জে ও কে-এর দিকে তাকিয়ে থাকতে হবে ইরানকে। এই তিন গ্রুপ থেকে তিন নম্বরে থাকা দু'টি দল নক আউটে খেলার সুযোগ পেলে, পরের রাউন্ডের টিকিট পাবে ইরান। তবে তিন গ্রুপ থেকে তিন দলই যদি নক আউট পর্বের টিকিট পায়, তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ইরানকে।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে নক আউটে উঠল মিশর। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে থেকে সেরা ৩২'এ খেলবে বেলজিয়াম।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে এগিয়ে যায় মিশর। পঞ্চম মিনিটে মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ঠিকঠাকভাবে সামাল দিতে পারেননি। ফিরতি বলে বুদ্ধিমত্তার সাথে বল জালে পাঠান মাহমুদ সাবের। ফলে ১-০ গোলে এগিয়ে যায় মিশর। বিশ্বকাপের ইতিহাসে এটি মিশরের দ্রুততম গোল।

নবম মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পায় ইরান। মেহদি তারেমিকে বক্সের মধ্যে ফাউল করেন মিশরের ডিফেন্ডার আবদেলমোনহেম। সাথে-সাথে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি তারেমি। তারেমির শট বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক শোবেইর।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। ১৪ মিনিটে ম্যাচে ১-১ সমতা ফেরায় তারা। মোহাম্মাদির শট শোবেইর ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করেন রামিন রেজাইয়ান। এই সমতা নিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে মিশর ও ইরান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পাল্টাপাল্টি আক্রমণ করে দুই দল। ৪৭ মিনিটে ইরানের এজাতোলাহির দূরপাল্লাার শট মিশরের পোস্টের উপর দিয়ে চলে যায়।

৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল মিশর। সালাহর পাস থেকে ট্রেজেগুয়েতের শট রুখে দেন ইরানের গোলরক্ষক বেইরানভান্দ। এরপর ৮৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে তারেমির হেড পোস্টে লেগে ফিরে আসে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ইনজুরি সময়ে নাটকের জন্ম হয়। ৯৩ মিনিটে মিশরের বিপদ সীমানায় বল পেয়ে গোল করেন খালিজাদেহ। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠে ইরানি খেলোয়াড় ও সমর্থকরা। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026