১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস

BSSঢাকা

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : তিউনিশিয়াকে শেষ ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এফ'র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ ৩২'এ তাদের প্রতিপক্ষ মরক্কো।

গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : তিউনিশিয়াকে শেষ ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এফ'র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ ৩২'এ তাদের প্রতিপক্ষ মরক্কো।

রোনাল্ড কোম্যানের দল কানসাস সিটিতে রক্ষনাত্মক কৌশলে খেলা উত্তর আমেরিকান দলটির বিপক্ষে ম্যাচের ৭ মিনিটের মধ্যে ২-০ গোলের লিড নেয়। ডেনজেল ডামফ্রাইসের ক্রসে এলিয়েস শিকিরির আত্মঘাতি গোলে এগিয়ে যায় ডাচরা। চার মিনিট পর সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রায়ান ব্রবে পোস্টের খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুন করেন।

এতেই যেন নেদারল্যান্ডসের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সমযয়ে এ্যারোহেড স্টেডিয়ামে কমলা রঙের পোশাক পরা ডাচ সমর্থকেরা 'মেক্সিকান ওয়েভে আনন্দে মেতে ওঠেন।

দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া একটি গোল শোধ করলেও, এক ঘণ্ট পর ইয়ান ফল ভন হেকের হেডে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে য়ায় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের কোচ কোম্যান সম্ভাব্য শেষ ষোলোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কিংবা সহ-আয়োজক কানাডাকে নিয়ে এখনই ভাবতে রাজি নন।

তিনি বলেন, "সবার আগে আমাদের মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে হবে, কারণ এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। তারা অনেক মানসম্পন্ন খেলোয়াড় নিয়ে গড়া একটি ভালো দল এবং খুব সহজেই গোল করতে পারে। ডাচ ফুটবলে আমরা সেটা ভালোভাবেই জানি।"

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে বজ্রঝড় বড় ধরনের বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করলেও বৃহস্পতিবারের ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়।

ম্যাচের শুরুতেই তিউনিসিয়া এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কাছ থেকে নেওয়া ইসমায়েল ঘারবির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তৃতীয় মিনিটে আত্মঘাতী গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন শিকিরি। তিনবারের বিশ্বকাপ ফাইনালিস্টরা পেয়ে যায় কাঙ্খিত সূচনা।

মাত্র চার মিনিট পরই ব্রবে নিজের তৃতীয় বিশ্বকাপ গোলটি করেন। ভার্জিল ফন ডিকের ফ্রি-কিক থেকে জোরালো শটে বল জালে পাঠান ব্রবে।

৫৪তম মিনিটে হানিবাল মেজব্রির কর্ণার থেকে হাজেম মাস্তোরি হেড করে একটি গোল শোধ দেন।

কয়েক মিনিট পর রেইন্ডার্সের কর্নার থেকে ভ্যান হেকের হেড প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে।

তিন ম্যাচে ১২ গোল হজম করে হতাশাজনক এক অভিযানের পর মাথা নিচু করেই বিশ্বকাপ শেষ করতে হচ্ছে তিউনিসিয়াকে।

দলের প্রথম ম্যাচে মেক্সিকোতে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করা হয়। তার জায়গায় গত সপ্তাহে নিয়োগ পান অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

কিন্তু তিনিও দলের পতন ঠেকাতে পারেননি। বাছাইপর্বে একটি গোলও না খেয়ে বিশ্বকাপে ওঠা তিউনিসিয়া মূল পর্বে প্রথমে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়, এরপর হারে নেদারল্যান্ডসের কাছেও।

৫৭ বছর বয়সী রেনার্ড বলেন, "এই বিশ্বকাপের মানের সঙ্গে আমরা তাল মেলাতে পারিনি। এটা একেবারেই পরিষ্কার। এ নিযয়ে কোনো বিতর্ক নেই। এটি অসাধারণ সব দলের একটি বড় টুর্নামেন্ট, বিশেষ করে আমাদের গ্রুপটি ছিল অত্যন্ত কঠিন। এখন তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের উচিত টুর্নামেন্টের সবকিছু বিশ্লেষণ করা।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026