১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

BSSঢাকা

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : পিছিয়ে পড়েও জার্মানীকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানী ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে শেষ ৩২'এ উঠেছে ইকুয়েডর।

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : পিছিয়ে পড়েও জার্মানীকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানী ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে শেষ ৩২'এ উঠেছে ইকুয়েডর।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানী। যদিও গোলটি নিয়ে বেশ বিতর্ক তৈরী হয়েছিল। সান্ডারল্যান্ড উইঙ্গার নিলসন আনগুলোর দুর্দান্ত স্ট্রাইকে ইকুয়েডর ম্যাচে ফিরে আসে। ম্যাচ শেষে ১৩ মিনিট আগে পোস্টের খুব কাছে থেকে প্লাটার গোলে ইকুয়েডরের জয় নিশ্চিত হয়।

নিউ জার্সি স্টেডিয়ামে কাল অধিকাংশ অংশ জুড়ে ছিল ইকুয়েডরের সমর্থকদের আধিপত্য। ম্যাচ শেষে তাই তাদের উচ্ছাসটা ছিল একটু বেশী।

২০১৪ সালের পর এই প্রথম নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে জার্মানী। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আইভরি কোস্টকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানরা শেষ ৩২'এ গেছে। সোমবার ফক্সবোরো স্টেডিয়ামে অন্য গ্রুপের তৃতীয় দলের মুখোমুখি হবে জুলিয়ান নাগলেসম্যানের দল।

অধিনায়ক জসুয়া কিমিচ নক আউট রাউন্ডে দলের থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন, 'আমরা আজ প্রতিপক্ষকে ম্যাচে এগিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছি, যা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। এটা তাদেরকে শক্তিশালী করে তুলেছিল। সৌভাগ্যবশত: এই পরাজয়ে বড় কোন অঘটন ঘটেনি। কিন্তু এটা অন্তত স্পষ্ট আরও একটি পরাজয়ের অর্থ টুর্নামেন্ট থেকে বিদায়। প্রতি ম্যাচে এক থেকে দুই গোল হজম করাটা হতাশাজনক। যতটা সম্ভব প্রতিপক্ষের কাছে কম বল দিতে হবে, তাহলেই আমরা যেকোন দলকে পরাজিত করতে পারবো।'

দুটি ইনজুরি সমস্যায় নাগলেনম্যানকে দুই পরিবর্তন করতে বাধ্য করেছিল। লিগামেন্ট ইনজুরির কারনে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শোটারবেক আসর থেকে ছিটকে যাওয়ায় কাল মূল দলে খেলেছেন এন্টোনিও রুডিগার। লেফট ব্যাক হিসেবে কাল ন্যাথানিয়েল ব্রাউনের পরিবর্তে দলে ছিলে ডেভিড রম।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা জার্মানি ম্যাচে এগিয়ে যায় এমন এক গোলে যা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থাকা ইকুয়েডরকে ক্ষুব্ধ করে তোলে। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় ইকুয়েডরের জন্য এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

বক্সের ভেতরে ফ্লোরিয়ান রিটজের পাস থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন সানে। তবে গোলটি হওয়ার আগে আক্রমণ গড়ার সময় আলেক্সান্দার পাভলোভিচ উঁচুতে পা রুলে পেড্রো ভিটের মাথায় আঘাত করলেও রেফারি ফাউল না দেওয়ায় ইকুয়েডরের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান।

গোলটি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইকুয়েডর। তবে সাত মিনিট পরই তারা সমতায় ফেরে। প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে নিলসন বল জালে জড়ান। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কিছুই করতে পারেননি।

এরপর কেই হাভাটর্জের হেড দারুণভাবে ঠেকিযয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনডেজ। বিরতির ৩০ সেকেন্ডেরও কম সময় পর বক্সের ভেতরে জোয়েল ওডডোনেজে ফাউলে হাভার্টজ পেনাল্টির জোড়ালো আবেদন করেও সফল হননি। ভিএআর ফাউলের কারনে সেটা বাতিল করে দেয়।

এক ঘণ্টা পর জার্মান নাগলেসশ্যান টুর্নামেন্টে ইতোমধ্যে তিন গোল করা 'সুপার-সাব' ডেনিজ উনডাভকে মাঠে নামান। কিন্তু ইকুয়েডর জানত,তাদের আর রক্ষণাত্মক থাকার সুযোগ নেই। এনার ভ্যালেন্সিয়ার জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন নয়্যার।

কর্নার থেকে রদ্রিগেসের হালকা ছোঁয়ায় বল পেয়ে নয়্যারের সামনে থেকেই জালে ঠেলে দেন প্লাটা। এর ফলে জার্মানির টানা ১১ ম্যাচের জয়ের ধারা ভেঙে যায় এবং ইকুয়েডর তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026