১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

BSSঢাকা

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে 'সি' গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার। ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারাটা বিরাট স্বস্তির।

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে 'সি' গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার। ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারাটা বিরাট স্বস্তির।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার।

ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পান নেইমার। ম্যাচ খেলার মত ফিট না হওয়ায় গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ডাগআউটে বসে দলকে উজ্জীবিত করার পাশাপাশি একক অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন নেইমার। প্রায় এক মাস কঠোর অনুশীলনের পর সুস্থ হয়ে উঠে আজ ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচে দলের ৩-০ গোলের জয়ে কোন অবদান রাখতে না পারলেও, ব্রাজিলের জার্সিতে আবেগআপ্লুত হয়ে পড়েন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, 'ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারাটা আমার জন্য বিরাট স্বস্তির।'

তিনি আরও বলেন, 'মাঠে নামার সময় অনেক আবেগ কাজ করছিল। কারণ ব্রাজিলের জার্সি ও জাতীয় দল থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালো হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।'

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথম দুই ম্যাচেও একটি করে গোল করেছেন ভিনিসিয়াস। তাই ভিনিসিয়াসের প্রশংসা না করে পারলেন না বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার।

তিনি বলেন, 'আজ আমাদের জয়ের নায়ক ভিনি। সে দুর্দান্ত ফর্মে আছে। আমাদের অনেক সাহায্য করছে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

গ্রপ পর্ব শেষে নক আউটে জয়ের জন্য মুখিয়ে আছেন নেইমার। নক আউটের ম্যাচ নিয়ে তিনি বলেন, 'এখন সামনে নকআউট পর্ব। আমাদের জিততেই হবে। আমরা যেন আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026