২৬ জুন ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো পাঁচ ম্যাচ নিষিদ্ধ

BSSঢাকা

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : কানাডার ইসমায়েল কোনেকে পায়ে গুরুতর আঘাতের কারনে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো। এই আঘাতের পর গুরুতর ইনজুরিতে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কোনে।

কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো পাঁচ ম্যাচ নিষিদ্ধ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : কানাডার ইসমায়েল কোনেকে পায়ে গুরুতর আঘাতের কারনে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো। এই আঘাতের পর গুরুতর ইনজুরিতে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কোনে।

২৯ বছর বয়সী মাডিবো বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৫৩ মিনিটে কোনেকে বিপদজনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন। এই আঘাতের ফলে কানাডিয়ান মিডফিল্ডার কোনের পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে।

পুরো ঘটনা বিশ্লেষন করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি গুরুতর ফাউলের অপরাধে মাডিবোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার বিপরীতে মাডিবোর আপিলের সুযোগ রয়েছে।

পুরো টুর্নামেন্ট থেকে কোনে ছিটকে পড়ায় কানাডার বিশ^কাপ মিশনে বড় ধাক্কা লেগেছে। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের বাম পায়ের টিবিয়া ও ফিবুলার হাড় ভেঙ্গে গেছে।

ইতালিয়ান সিরি-এ ক্লাব সাসৌলোর খেলোয়াড় কোনের পায়ে তাৎক্ষনিকভাবে অস্ত্রোপচার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে কোনেকে দেখতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছেন মাডিবো এবং এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন।

এদিকে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গ্রুপ-বি'র শেষ ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে কাতার। সুইজারল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে কানাডা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ৩২ পর্বে ফেবারিট ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ান পরাশক্তি জাপান। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ'র দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস।

6/26/2026

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

ঢাকা, ২৬ জুন ২০২৬ (বাসস) : পিছিয়ে পড়েও জার্মানীকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানী ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে শেষ ৩২'এ উঠেছে ইকুয়েডর।

6/26/2026

ভারতের কাছে হারল বাংলাদেশ

ভারতের কাছে হারল বাংলাদেশ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা। জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে জয় পায় ভারত।

6/25/2026

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতকে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা।

6/25/2026

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

6/25/2026

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে 'সি' গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার। ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারাটা বিরাট স্বস্তির।

6/25/2026

পেলে-কাফু-সান্তোসদের ক্লাবে নেইমার

পেলে-কাফু-সান্তোসদের ক্লাবে নেইমার

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : পেলে-কাফু ও সান্তোসের পর ব্রাজিলের হয়ে চতুর্থ বিশ্বকাপে খেলার মাইলফলক স্পর্শ করলেন নেইমার।

6/25/2026

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নেপাল ফুটবল এসোসিয়েনের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এতে করে যেকোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না নেপাল।

6/25/2026