১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

BSSঢাকা

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নেপাল ফুটবল এসোসিয়েনের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এতে করে যেকোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না নেপাল।

সব ধরনের কার্যক্রম থেকে নেপাল ফুটবল এসোসিয়েশন নিষিদ্ধ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নেপাল ফুটবল এসোসিয়েনের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এতে করে যেকোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না নেপাল।

বর্তমান ফিফা বিশ্বর্যাঙ্কিংয়ে ১৭৫ নম্বরে রয়েছে নেপাল। দেশটির নারী দলের র্যাঙ্কিং ৮৮তম।

ফিফা সর্বনেপাল ফুটবল এসোসিযয়েশন (এএনএফএ)-কে পাঠানো এক চিঠিতে জানিয়েছে , "তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নেপালি ফুটবলের পরিচালনা ব্যবস্থা নিয়ে এএনএফএ এবং দেশের ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা নেপালের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করেছে।

ফিফার মতে, একটি জাতীয় ফুটবল এসোসিযয়শনকে সরকারি সংস্থার হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হবে।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম এক চিঠিতে বলেছেন বুধবার ফিফার আইন গুরুতরভাবে লঙ্ঘনের কারণে এএনএফএকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিযয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। এই চিঠি এএনএফএ তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে।

এর আগে ২০২৬ সালের মার্চ মাসে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এএনএফএকে' তিন মাসের জন্য স্থগিত করেছিল। ঐ সময় সংস্থাটি এমন একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন করেছিল। পরে মে মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এ সময় স্পোর্টস কাউন্সিল বেশ কয়েকটি নির্দেশনা জারি করে, যার মধ্যে দেশের ক্রীড়া উন্নয়ন আইনের আওতায় এএনএফএ'র গঠনতন্ত্র সংশোধনের নির্দেশও ছিল।

এএনএফএ'র মুখপাত্র সুরেশ শাহ এ সম্পর্কে বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ফিফার এই স্থগিতাদেশ অত্যন্ত উদ্বেগজনক বিষয়। নেপালের ফুটবলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছি।"

এই স্থগিতাদেশের ফলে নেপাল আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এছাড়া এএনএফএ ফিফার উন্নয়ন কর্মসূচি, কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম থেকেও বঞ্চিত হবে।

শাহ আরও বলেন, "এটি আমাদের খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের স্বপ্নও ক্ষতিগ্রস্থ হবে।"

ফিফা জানিয়েছে, যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মার্চ মাসের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে এবং এএনএফএ'কে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

এদিকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সদস্য সচিব রাম চরিত্র মেহতা বলেন, "সরকার কখনোই এমন পরিস্থিতি চায়নি। এই সংকট সমাধানের জন্য আমরা বিকল্প পথ খুঁজছি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026