১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে ইরানের খোলা চিঠি

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে হাতে লেখা একটি আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান জাতীয় ফুটবল দল।

লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে ইরানের খোলা চিঠি

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে হাতে লেখা একটি আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান জাতীয় ফুটবল দল।

নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ছেড়েছে ইরান। পরে ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি ভেন্যু কর্তৃপক্ষের নজরে আসে। পরে চিঠির ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের চিঠিতে দেশটির ঐতিহ্য ও জাতীয় চেতনার কথা তুলে ধরা হয়েছে। বার্তায় বলা হয়, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান আমাদের চেতনা এখনও জীবন্ত ও অটুট। আমরা লস অ্যাঞ্জেলেস গর্ব নিয়ে এসেছি, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।'

চিঠিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়নি ইরান, 'প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়-আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।'

দীর্ঘদিন ধরেই বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থা চলছে ইরানের। এ অবস্থায় ভিন্ন উপায়ে সম্প্রীতির বার্তা দিল ইরান।

এবারের বিশ্বকাপে 'জি' গ্রুপে ইতিমধ্যে দু'টি ম্যাচই খেলেছে ইরান। লস অ্যাঞ্জেলেসে হওয়া দুই ম্যাচই ড্র করেছে তারা। নিউজিল্যান্ডের সাথে ২-২ এবং বেলজিয়ামের সাথে গোলশূন্য ড্র করে ইরান। ২ ম্যাচে ২ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। শেষ ৩২'এ যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে তারা।

সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে ইরান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026