১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : গতরাতে বিশ্বকাপ ফুটবলে 'এইচ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় স্পেন।

মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : গতরাতে বিশ্বকাপ ফুটবলে 'এইচ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় স্পেন।

দলের হয়ে ম্যাচের ১০ মিনিটেই গোল করেন লামিন ইয়ামাল। এরপর স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। আর চতুর্থ গোলটি হয় আত্মঘাতি।

বিশ্বকাপ মঞ্চে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার ক্ষেত্রে মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল।

২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন মেসি। এবার বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের প্রথম গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। আর্জেন্টাইন তারকা খেলোয়াড়ের চেয়ে ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন ইয়ামাল।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের বিশ্ব রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি পেলের।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৯৩ দিন বয়সে বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন পেলে।

বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের তালিকায় নাম তুলেছেন ইয়ামাল। এর আগে ২০২২ বিশ্বকাপে ১৮ বছর এবং ১১০ দিন বয়সে কোস্টারিকার বিপক্ষে গোল করেছিলেন গাভি।

তবে সব মিলিয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ক্ষেত্রে অষ্টম স্থানে আছেন ইয়ামাল।

বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা :

পেলে- ১৭ বছর ২৩৯ দিন ম্যানুয়েল রোসাস- ১৮ বছর ৯৩ দিন গাভি- ১৮ বছর ১১০ দিন ইব্রাহিম এমবায়ে- ১৮ বছর ১৪২ দিন মাইকেল ওয়েন- ১৮ বছর ১৯০ দিন নিকোলাই কোভাচ- ১৮ বছর ১৯৭ দিন দিমিত্রি সিচেভ- ১৮ বছর ২৩১ দিন লামিন ইয়ামাল- ১৮ বছর ৩৪৩ দিন লিওনেল মেসি- ১৮ বছর ৩৫৭ দিন জুলিয়ান গ্রিন- ১৯ বছর ২৫ দিন

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026